জাতীয়

বইমেলায় কান্নায় ভেঙে পড়লেন তিশা

Advertisements

অমর একুশে বইমেলায় গিয়ে কান্নায় ভেঙে পড়লেন রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সদস্য খন্দকার মুশতাক আহমেদের স্ত্রী সিনথিয়া ইসলাম তিশা। সোমবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে বইমেলা প্রাঙ্গনে হাজির হয়েছিলেন এই দম্পতি।

সেখানে গিয়ে একদল মানুষের কাছে ‘অপদস্থ’ হওয়ার ঘটনায় কান্নায় ভেঙে পড়েন তিশা। এসময় তিনি বলেন, ‘তারা বলছে, খন্দকার মুশতাক ও তিশাকে গুলি করে মেরে ফেলা হোক! তারা কী আমাদেরকে বাঁচতে দেবে না? এমনকি তারা আমাদের বই ছিঁড়ে ফেলতেছে। কতটুকু শিক্ষা অর্জন করলে একটা বই ছিঁড়ে ফেলা যায় আমার জানা নেই।’

তিশা আরও বলেন, ‘আমারও ইচ্ছে করে বিভিন্ন স্টলে গিয়ে ঘুরে ঘুরে দেখতে। আমি অনেক বই পড়ি, সায়েন্স ফিকশন পড়ি। কিন্তু সেই সুযোগটা পাই না। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। একজন নারীকে যখন অপদস্থ করা হচ্ছে তখন কী মানুষের টনক নড়ে না? কেনো আমাদের সাথে এমন আচারণ করা হচ্ছে?’

Advertisements
বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

🔴 সাবস্ক্রাইব করুন

এদিনও বইমেলাতে অপ্রীতিকর ঘটনার সাক্ষী হয়েছেন আলোচিত এই দম্পতি। দর্শনার্থীদের ‘ভুয়া ভুয়া’ স্লোগান ও নানা আপত্তিকর মন্তব্য একপর্যায়ে বইমেলা প্রাঙ্গন থেকে বের হয়ে যেতে বাধ্য হন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সব তথ্য এক ক্লিকে – আপনার জানার একমাত্র ঠিকানা!

দেশ-বিদেশের আপডেট, দরকারি তথ্য, সরকারি-বেসরকারি সেবা, প্রযুক্তির খবর কিংবা লাইফস্টাইল — এক জায়গায়, এক ক্লিকে!

এখনই ভিজিট করুন