জাতীয়

শপথ নিলেন দ্বাদশ সংসদ নির্বাচনে বিজয়ীরা

Advertisements

শপথ নিলেন দ্বাদশ সংসদ নির্বাচনে বিজয়ী ২৯৮ প্রার্থী। বুধবার সকাল ১০টা ১৬ মিনিটে জাতীয় সংসদ ভবনে তাদের শপথ বাক্য পাঠ করান চলতি একাদশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

এর মধ্য দিয়ে একাদশ সংসদ বিলুপ্ত এবং দ্বাদশ জাতীয় সংসদের যাত্রা শুরু হলো।

বুধবার (১০ জানুয়ারি) সকাল ১০টা ১০মিনিটের দিকে এ শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হয়।

বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

Advertisements
🔴 সাবস্ক্রাইব করুন

এর আগে, সকাল সাড়ে ৯টার দিকে সংসদ ভবনে শপথ নিতে জাতীয় সংসদ ভবনে উপস্থিত হন নবনির্বাচিত সংসদ সদস্যরা। সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী শপথকক্ষে প্রবেশ করেন সকাল ১০টা ৮ মিনিটে।

এরপর শপথ অনুষ্ঠানের আনুষ্ঠানিকতার শুরুতে নিজে সাংসদ হিসেবে শপথ নেন স্পিকার শিরিন শারমিন চৌধুরী। নিজের শপথ গ্রহণ শেষে তিনি উপস্থিত ২৯৮ সংসদ সদস্যকে শপথবাক্য পাঠ করান।

গতকাল মঙ্গলবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল গেজেট আকারে প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)। গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সব তথ্য এক ক্লিকে – আপনার জানার একমাত্র ঠিকানা!

দেশ-বিদেশের আপডেট, দরকারি তথ্য, সরকারি-বেসরকারি সেবা, প্রযুক্তির খবর কিংবা লাইফস্টাইল — এক জায়গায়, এক ক্লিকে!

এখনই ভিজিট করুন