জাতীয়

বর্ণাঢ্য আয়োজনে এশিয়াটিক সোসাইটির ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Advertisements

বর্ণাঢ্য আয়োজনে ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে গবেষণা ও মুক্তবুদ্ধি চর্চার প্রাণকেন্দ্র খ্যাত বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি।
বুধবার (৩ জানুয়ারি) সকালে ঢাকার নিমতলীতে সোসাইটি প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা শুরু হয়। এসময় আকাশে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন সোসাইটির সভাপতি অধ্যাপক ড. খন্দকার বজলুল হক ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমান খান।

বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমান খান বলেন, আমি অত্যন্ত আনন্দিত যে, এশিয়াটিক সোসাইটি ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পার করল। আমি প্রত্যাশা করি এশিয়াটিক সোসাইটি জ্ঞানচর্চার বিষয়টি অব্যাহত থাকবে এবং দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাবে।

এশিয়াটিক সোসাইটির সম্পাদক অধ্যাপক ড. হুমায়ুন কবির বলেন, শুভদিনে সোসাইটির প্রতিষ্ঠাতা, শুভাকাঙ্ক্ষী এবং সব সদস্যকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমি মনে করি, স্মার্ট বাংলাদেশে রূপান্তরে এশিয়াটিক সোসাইটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এবং দেশের সুনাম রক্ষা ও গৌরব বয়ে আনতে এশিয়াটিক সোসাইটি ভূমিকা পালন করবে।

Advertisements
বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

🔴 সাবস্ক্রাইব করুন

বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির ‘ফাউন্ডেশন ডে’ বক্তা ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আবদুল মমিন চৌধুরী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইতিহাসবিদ সিরাজুল ইসলাম, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির সাবেক প্রেসিডেন্ট মাহফুজা খানম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ড. হারুন-অর রশিদ, কলা অনুষদের সাবেক ডিন অধ্যাপক সদরুল আমিন, অধ্যাপক হাবিবা খাতুন, রাষ্ট্রদূত মসউদ মান্না, এনবিআরের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সাদেকা হালিম, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পারভেজ সাজ্জাদ, পাবনা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ড. হাফিজা খাতুন এবং জবির সাবেক উপাচার্য ড. মিজানুর রহমানসহ অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সব তথ্য এক ক্লিকে – আপনার জানার একমাত্র ঠিকানা!

দেশ-বিদেশের আপডেট, দরকারি তথ্য, সরকারি-বেসরকারি সেবা, প্রযুক্তির খবর কিংবা লাইফস্টাইল — এক জায়গায়, এক ক্লিকে!

এখনই ভিজিট করুন