জাতীয়

বঙ্গবন্ধু টানেল উদ্বোধন ২৮ অক্টোবর

Advertisements

কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বহুল প্রতীক্ষিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল ২৮ অক্টোবর উদ্বোধন করা হবে।
ওই দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানেলের উদ্বোধন করবেন।

সোমবার (১৪ আগস্ট) সেতু ভবনের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, শেখ হাসিনা সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে আমরা কাজ করে যাচ্ছি। সবচেয়ে বড় প্রকল্প পদ্মা সেতুর কাজ শেষ করা হয়েছে।
পদ্মা সেতু থেকে সরকারের যে আয় দুই দফায় সেটার ৬৩২ কোটি টাকা প্রধানমন্ত্রীর কাছে দেওয়া হয়েছে। পরে প্রধানমন্ত্রী সেটি অর্থ সচিবের কাছে দিয়েছেন।

Advertisements
বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

🔴 সাবস্ক্রাইব করুন

মন্ত্রী বলেন, আজ যে প্রকল্প নিয়ে কথা বলব সেটা পিপিপি প্রকল্প। এটা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর (কাওলা) থেকে শুরু করে মহাখালী,
তেজগাঁও, মগবাজার হয়ে কুতুবখালী গিয়ে শেষ হবে। প্রকল্পের সার্বিক অগ্রগতি ৬৫ শতাংশ। জুন ২০২৪ এ শেষ হবে। এটা মাথায় রেখে কাজ করা হচ্ছে।

ওবায়দুল কাদের বলেন, আর একটি ঘোষণা দেওয়া হবে। যেটি নিয়ে অনেক কথা হচ্ছে। সেটি হচ্ছে টানেল। এটি ২৮ অক্টোবর উদ্বোধন হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সব তথ্য এক ক্লিকে – আপনার জানার একমাত্র ঠিকানা!

দেশ-বিদেশের আপডেট, দরকারি তথ্য, সরকারি-বেসরকারি সেবা, প্রযুক্তির খবর কিংবা লাইফস্টাইল — এক জায়গায়, এক ক্লিকে!

এখনই ভিজিট করুন