জাতীয়

ভর্তুকি মূল্যে টিসিবির আগস্টের পণ্য বিক্রি শুরু রোববার

Advertisements

ঢাকা, ১২ আগস্ট, ২০২৩ (বাসস) : প্রতি মাসের বিক্রয় কর্মসূচির অংশ হিসেবে সরকারি সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) আগস্ট মাসের জন্য ভর্তুকি মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি শুরু করতে যাচ্ছে। আগামীকাল রোববার থেকে সারা দেশের ফ্যামিলি কার্ডধারী এক কোটি নিন্ম আয়ের পরিবারের মধ্যে পণ্য বিক্রি করবে টিসিবি।
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি আগামীকাল রাজধানীর মোহাম্মদপুর টাউন হল বাজার সংলগ্ন পশ্চিম পাশের রাস্তায় আগস্ট মাসের বিক্রয় কার্যক্রম উদ্বোধন করবেন।
টিসিবির মূখপাত্র হুমায়ুন কবির বাসসকে বলেন, টিসিবির কার্ডধারী এক কোটি পরিবার আগস্ট মাসে ভর্তুকি মূল্যে মসুর ডাল, ভোজ্যতেল ও চাল কিনতে পারবেন। কার্ডধারীরা নিজ নিজ এলাকার পরিবেশকদের দোকান বা নির্ধারিত জায়গা থেকে পণ্য নিতে পারবেন বলে জানান তিনি।
গত জুলাই মাসে টিসিবির পণ্যের সঙ্গে খাদ্য অধিদপ্তর ভর্তুকি মূল্যে চাল বিক্রি শুরু করে। গত মাসের ন্যায় এবারও একজন ক্রেতা সর্বোচ্চ ৫ কেজি চাল কিনতে পারবেন।
হুমায়ুন কবির জানান, কার্ডধারী একজন ক্রেতা দুই লিটার তেল, দুই কেজি ডাল ও পাঁচ কেজি চাল কিনতে পারবেন। প্রতি লিটার তেল ১০০ টাকা, মসুর ডাল ৬০ টাকা ও চাল ৩০ টাকা দরে বিক্রি হবে।
তিনি বলেন, খাদ্য অধিদপ্তর টিসিবির ডিলারদের চাহিদা অনুযায়ী চাল দেবে। ডিলাররা সেসব চাল তাদের বিক্রয়কেন্দ্রে নিয়ে কার্ডধারীদের কাছে বিক্রি করবেন।

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সব তথ্য এক ক্লিকে – আপনার জানার একমাত্র ঠিকানা!

দেশ-বিদেশের আপডেট, দরকারি তথ্য, সরকারি-বেসরকারি সেবা, প্রযুক্তির খবর কিংবা লাইফস্টাইল — এক জায়গায়, এক ক্লিকে!

এখনই ভিজিট করুন