জাতীয়

শিক্ষকদের বদলি আবেদন শুরুর সম্ভাব্য সময় জানাল মাউশি

Advertisements

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বদলি সফটওয়্যার পুরোপুুরি প্রস্তুত হবে এপ্রিলের শুরুতে। এরপর বদলিযোগ্য শিক্ষক-কর্মচারীদের নানা তথ্য মাঠ পর্যায় থেকে সংগ্রহ করা হবে। তথ্য সংগ্রহ শেষে বদলির জন্য অনলাইনে আবেদনগ্রহণ শুরু হবে। এপ্রিল মাসে আবেদন শুরুর সম্ভাবনা কম বলে জানা গেছে।

রবিবার (২৯ মার্চ) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) একটি সূত্র জানিয়েছে, টেলিটক বাংলাদেশ লিমিটেডকে বদলি সফটওয়্যার প্রস্তুত করতে পহেলা এপ্রিল পর্যন্ত সময় বেধে দেওয়া হয়েছে। পহেলা এপ্রিল সম্ভব না হলেও এপ্রিলের প্রথম সপ্তাহের মধ্যে সফটওয়্যার প্রস্তুত হবে। এরপর মাঠ পর্যায় থেকে তথ্য সংগ্রহ শুরু হবে।

সূত্র বলছে, এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে শিক্ষক-কর্মচারীদের তথ্য সংগ্রহ শুরু হলে এই কার্যক্রম শেষ করতে বেশ সময় লাগবে। কেননা যে তথ্যগুলো সংগ্রহ করতে হবে সেগুলো অনেক জটিল। খুব সহজে এসব তথ্য সংগ্রহ করা যাবে না। ফলে এপ্রিলে বদলির জন্য আবেদনগ্রহণ শুরুর সম্ভাবনা কম।

বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

Advertisements
🔴 সাবস্ক্রাইব করুন

এ বিষয়ে জানতে চাইলে মাউশির উপ-পরিচালক (মাধ্যমিক) মো. ইউনুছ ফারুকী দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয় থেকে টেলিটককে ১ এপ্রিলের মধ্যে সফটওয়্যার প্রস্তুত করতে বলা হয়েছে। তারা সফটওয়্যার রেডি করলে আমরা কোনো কালক্ষেপণ না করে দ্রুত তথ্য সংগ্রহের কার্যক্রম শুরু করব। তথ্য সংগ্রহ করতে কিছুটা সময় লাগবে। এটি দ্রুত সম্ভব হবে না। এই কাজ শেষ হলে বদলির জন্য আবেদনগ্রহণ শুরু করা হবে।’

কবে নাগাদ আবেদনগ্রহণ শুরু হতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, এটি এই মুহূর্তে বলা সম্ভব নয়। মাঠ পর্যায় থেকে তথ্য সংগ্রহের পর সময়সীমা বলা যাবে।

তবে নাম অপ্রকাশিত রাখার শর্তে মাউশির আরেক কর্মকর্তা বলেন, ‘মে মাসে বদলির জন্য আবেদনগ্রহণ প্রক্রিয়া শুরু হতে পারে। তবে মাঠ পর্যায় থেকে তথ্য সংগ্রহ করতে বিলম্ব হলে আবেদনগ্রহণ শুরুর সময় আরও পেছাতে পারে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সব তথ্য এক ক্লিকে – আপনার জানার একমাত্র ঠিকানা!

দেশ-বিদেশের আপডেট, দরকারি তথ্য, সরকারি-বেসরকারি সেবা, প্রযুক্তির খবর কিংবা লাইফস্টাইল — এক জায়গায়, এক ক্লিকে!

এখনই ভিজিট করুন