জাতীয়
কর্মক্ষেত্রে ফিরলেন ড. ইউনূস

বুধবার (৪ মার্চ) নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনুস ইউনুস সেন্টারে গ্রামীণ ওয়াটার লিমিটেডের বোর্ড সভায় যোগ দেন।
সভায় সভাপতিত্ব করেন জনাব মো. আশরাফুল হাসান।
গ্রামীণ ওয়াটার লিমিটেড মূলত গ্রামীণ ভিওলিয়া ওয়াটার লিমিটেড-এর একটি নবগঠিত সংস্করণ। এটি একসময় ফরাসি কোম্পানি ‘ভিওলিয়া ওয়াটার’-এর সাথে একটি যৌথ উদ্যোগ হিসেবে পরিচালিত হতো। বাংলাদেশের যেসব এলাকায় ভূগর্ভস্থ পানি আর্সেনিকযুক্ত, সেসব এলাকায় নিরাপদ খাবার ও রান্নার পানি সরবরাহ করাই এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য।
‘নিরাপদ পানি কোনো বিলাসিতা নয়—এটি একটি অধিকার।’ গ্রামীণ ওয়াটার লিমিটেড এই বিশ্বাস নিয়েই এগিয়ে চলেছে।
বিজ্ঞাপন