জাতীয়

এবার দফায় দফায় সংঘর্ষ শাহবাগে, আন্দোলনকারী–পুলিশ মুখোমুখি

Advertisements

জুলাইযোদ্ধ শরীফ ওসমান হাদি হত্যার বিচার দাবি নিয়ে রাজধানীর শাহবাগ মোড় উত্তপ্ত হয়ে উঠেছে। শুক্রবার বিকাল থেকে শুরু মুখোমুখি পরিস্থিতি এখন শাহবাগ মোড়ে বিরাজ করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে এবং আন্দোলনকারীরা শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছে। 

এর আগে সন্ধ্যায় ঘোষিত কর্মসূচি অনুযায়ী শাহবাগ মোড়ে অবস্থানের একপর্যায়ে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ছোঁড়ে। এ সময় আন্দোলনকারী ও পুলিশের মধ্যে মুখোমুখি অবস্থার সৃষ্টি হয়। ঘটনায় বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল থেকে বিভিন্ন সামাজিক ও ছাত্রসংগঠনের নেতাকর্মীরা সরকারপ্রধানের বাসভবন যমুনা এলাকায় জড়ো হয়ে হাদি হত্যার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে স্লোগান দিতে থাকেন। এতে এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায় এবং পরে পুলিশ সাউন্ড গ্রেনেড ছুঁড়ে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়।

Advertisements
বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

🔴 সাবস্ক্রাইব করুন

আন্দোলনকারীরা বলেন, হাদি হত্যার ঘটনার পর দীর্ঘ সময় পার হলেও এখনো দোষীদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তারা দাবি করেন, বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত শাহবাগ ছাড়বেন না।

অন্যদিকে পুলিশ জানিয়েছে, জনদুর্ভোগ এড়াতে আন্দোলনকারীদের সড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ করা হয়েছিল। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত শাহবাগ এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সব তথ্য এক ক্লিকে – আপনার জানার একমাত্র ঠিকানা!

দেশ-বিদেশের আপডেট, দরকারি তথ্য, সরকারি-বেসরকারি সেবা, প্রযুক্তির খবর কিংবা লাইফস্টাইল — এক জায়গায়, এক ক্লিকে!

এখনই ভিজিট করুন