জাতীয়

বেলুন ফোলানোর সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ১১

Advertisements

ময়মনসিংহে বেলুন ফোলানো গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১১ জন দগ্ধ হয়েছে। মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুর ২টার দিকে নগরীর চরকালিবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। 

দগ্ধদের মধ্যে ছয় শিশু, দুই নারী ও তিন পুরুষ রয়েছেন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

আহতরা হলেন- চরকালিবাড়ি এলাকার তারিকুল ইসলাম (৩৫), সোহেল (৫০), ইসমাইল (২৫), সালমা( ২৫), কোহিনুর ৪০, ইয়াসিন (৫), সুলেমান (৫), রাহিম (৪), তানজিনা (৪), মিম (৫) ও মানিক (৯)।

Advertisements
বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

🔴 সাবস্ক্রাইব করুন

কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, স্থানীয় ইদ্রিস আলীর বাড়িতে দীর্ঘদিন ধরে গ্যাস বেলুন তৈরি ও ব্যবসা পরিচালিত হচ্ছিল। প্রতিদিনের মতই আজও ওই দোকানে সিলিন্ডার থেকে গ্যাস দিয়ে বেলুন ফোলানোর সময় বিকট শব্দে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় দোকান ও আশেপাশে থাকা শিশু-নারীসহ মোট ১১ জন দগ্ধ হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক মাইন উদ্দিন আহমেদ জানান, আহতদের সার্জারি ৬, ১০ ও ২৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সব তথ্য এক ক্লিকে – আপনার জানার একমাত্র ঠিকানা!

দেশ-বিদেশের আপডেট, দরকারি তথ্য, সরকারি-বেসরকারি সেবা, প্রযুক্তির খবর কিংবা লাইফস্টাইল — এক জায়গায়, এক ক্লিকে!

এখনই ভিজিট করুন