জাতীয়

বিএনপিতে যোগ দিলেন সাবেক তথ্যমন্ত্রী আবু সাইয়িদ

Advertisements

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের সাবেক তথ্যমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ জাতীয় নির্বাচনের প্রাক্কালে বিএনপিতে যোগ দিয়েছেন। আওয়ামী লীগের সাবেক এ নেতা আসন্ন নির্বাচনে পাবনা-১ (সাথিয়া-ভেড়া) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আজ বুধবার (২১ জানুয়ারি) বিকাল ৪টার পর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলামের হাতে ফুলের তোড়া দিয়ে বিএনপিতে যোগ দেন তিনি। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান আবু সাইয়িদের বিএনপিতে যোগদানের তথ্যটি জানিয়েছেন।

যোগদান প্রসঙ্গে আবু সাঈদ বলেন, ‘সাম্প্রদায়িকতা, মৌলবাদ ও জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াইয়ের অংশ হিসেবে তিনি বিএনপিতে যোগদান করেছি।’

Advertisements
বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

🔴 সাবস্ক্রাইব করুন

পাবনা-১ (সাথিয়া-ভেড়া) আসনে আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন যুদ্ধাপরাধের অভিযোগে দায়ে ফাঁসি হওয়া জামায়াতে ইসলামীর সাবেক আমীর মতিউর রহমান নিজামীর ছেলে ব্যারিস্টার নজিবুর রহমান। আসনটিতে বিএনপির প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে নির্বাচনের মাঠে রয়েছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শামসুল হক।

ওই আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন নির্বাচনী মাঠে থাকলেও দলের হাইকমান্ডের নির্দেশে মাঠ ছেড়ে দিয়েছেন।  ওই আসনে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচনের বিষয়ে সমঝোতার প্রশ্নের অধ্যাপক আবু সাইয়িদ বলেন, এ ব্যাপারে সিদ্ধান্ত নিবে দল (বিএনপি)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সব তথ্য এক ক্লিকে – আপনার জানার একমাত্র ঠিকানা!

দেশ-বিদেশের আপডেট, দরকারি তথ্য, সরকারি-বেসরকারি সেবা, প্রযুক্তির খবর কিংবা লাইফস্টাইল — এক জায়গায়, এক ক্লিকে!

এখনই ভিজিট করুন