জাতীয়

ফুল নিয়ে ৩২ নম্বরে রিকশাচালক, বললেন—হাসিনাকে ফেরাতে আসিনি, বঙ্গবন্ধুকে ভালোবাসি

Advertisements
রাজধানীর ধানমণ্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানাতে এসে মারধরের শিকার হয়েছেন এক রিকশাচালক। একটি ফুলের তোড়া নিয়ে রিকশা চালিয়ে ধানমণ্ডি ৩২ নম্বরে আসেন তিনি। শুক্রবার দুপুর সোয়া ১২টার দিকে এসে বাধার মুখে পড়েন আজিজুর রহমান নামের এই রিকশাচালক। পরে পুলিশ তাকে উদ্ধার করে ঘটনাস্থল থেকে নিয়ে যায়।

গণমাধ্যমে আজিজুর রহমান বলেন, ‘আমি আওয়ামী লীগ বা শেখ হাসিনাকে ফেরাতে আসিনি। আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি। তাই আমার হালাল টাকা দিয়ে কেনা ফুল নিয়ে এসেছি।’

আজিজুর রহমানের আনা ফুলের তোড়ায় লেখা ছিল, ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস।

বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

Advertisements
🔴 সাবস্ক্রাইব করুন
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১ তম মৃত্যুবার্ষিকীতে সাধারণ রিকশাওয়ালা হিসাবে বঙ্গবন্ধুকে ভালোবেসে শ্রদ্ধা জানাতে নিজের সৎ উপার্জনের টাকা দিয়ে ফুল কিনে এসেছি। আমি কোনো দল করি না। শুধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভালোবাসি। 

তিনি জানান, তার বাড়ি ঝিনাইদহ সদর থানার ঘোড়াশা ইউনিয়নের ঘোড়াশাল গ্রামে।

পিতার নাম আতিয়ার রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সব তথ্য এক ক্লিকে – আপনার জানার একমাত্র ঠিকানা!

দেশ-বিদেশের আপডেট, দরকারি তথ্য, সরকারি-বেসরকারি সেবা, প্রযুক্তির খবর কিংবা লাইফস্টাইল — এক জায়গায়, এক ক্লিকে!

এখনই ভিজিট করুন