খালেদা জিয়ার জন্মদিনে দোয়া মাহফিল হবে কেক কাটা নিষেধ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে আগামীকাল শুক্রবার (১৫ আগস্ট) দেশব্যাপী দলীয় কার্যালয় ও বিভিন্ন মসজিদে দোয়া মাহফিল কর্মসূচি ঘোষণা করা হয়েছে। তবে জন্মদিন উপলক্ষে নেতাকর্মীদের কেক কাটতে নিষেধ করা হয়েছে।
গতকাল বুধবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন।
সংবাদ সম্মেলনে রিজভী অভিযোগ করেন, ধর্মভিত্তিক একটি রাজনৈতিক দল নিজেদের অপকর্ম আড়াল করতে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।
রংপুরে সনাতন ধর্মাবলম্বী দুজনকে পিটিয়ে হত্যার নিন্দা জানিয়ে বিএনপির এই মুখপাত্র বলেন, ‘জনকল্যাণমূলক বিচারের মাধ্যমে যত বড় অপরাধীই হোক, বিচারের আওতায় আনতে হবে। উসকানিমূলক কথায় বেআইনিভাবে যেন কেউ প্রাণ না হারায়, সরকারের এটা নিশ্চিত করতে হবে। বর্তমানে সাধারণ মানুষের কোনো নিরাপত্তা নেই, মব কালচার চলছে। এই কালচারে অনেক সুযোগসন্ধানী সুযোগ নেওয়ার চেষ্টা করছে।