সর্বশেষ

কাতারে ১৯৯১ সালে সন্দ্বীপের ভয়াবহ ঘূর্ণিঝড়ে নিহতদের স্মরণে দোয়া

Advertisements

কাতারে সন্দ্বীপ সমিতির উদ্যোগে ১৯৯১ সালের ২৯ এপ্রিল চট্টগ্রামের সন্দ্বীপে ভয়াবহ ঘূর্ণিঝড়ে নিহতদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় সময় সোমবার (২৯ এপ্রিল) কাতারের রাজধানী দোহা জাদিদ নিউ জামান রেস্টুরেন্টে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

কাতার সন্দ্বীপ সমিতির সভাপতি রফিকুল ইসলাম ভূঁইয়া হেলালের সভাপতিত্বে ও আকবর হোসেন বাচ্চুর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতার বাংলাদেশ কমিউনিটির সভাপতি আনোয়ার হোসেন আকন।

বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

🔴 সাবস্ক্রাইব করুন

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতার সন্দ্বীপ সমিতির উপদেষ্টা নুরুল মোস্তফা খোকন, উপদেষ্টা মাওলানা রফিক উল্লাহ, সিনিয়র সহ সভাপতি মাওলানা কেফায়েত উল্লাহ, সহ সভাপতি মোহাম্মদ জামসেদ, কাতার বাংলাদেশ কমিউনিটির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ওমর ফারুক চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু রায়হান, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান মিঠু প্রমুখ।

Advertisements

আলোচনায় অংশ নেন কাতার সন্দ্বীপ সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিন, আনোয়ার হোসেন মামুন, রাহেল মাহমুদ, আতিকুল মাওলা মিঠু, আশরাফুল ইসলাম আকতার, রিয়াজ উদ্দিন প্রমুখ।

বক্তারা বলেন, আজ থেকে ৩৩ বছর আগে ১৯৯১ সালের ২৯ এপ্রিল ভয়াবহ ঘূর্ণিঝড়ে ইতিহাসের নির্মম ধ্বংসযজ্ঞ ঘটে। সন্দ্বীপসহ উপকূলীয় এলাকা কক্সবাজার, মহেশখালী, কুতুবদিয়া, চকরিয়া, পেকুয়া, চট্রগ্রামের বাঁশখালী, আনোয়ারা, পতেঙ্গা, সীতাকুণ্ড, হাতিয়া ও ভোলায় এক রাতেই প্রাণ হারান প্রায় ১ লাখ ৫০ হাজার মানুষ। ১ কোটি মানুষ তাদের সর্বস্ব হারান। সবচেয়ে বেশি প্রায় ৫০ হাজার মানুষ নিহত হন সন্দ্বীপ উপজেলার।

আলোচনা সভা শেষে ১৯৯১ সালের ২৯ এপ্রিল ভয়াবহ ঘূর্ণিঝড়ে নিহতদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা তোহা সিদ্দিকী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সব তথ্য এক ক্লিকে – আপনার জানার একমাত্র ঠিকানা!

দেশ-বিদেশের আপডেট, দরকারি তথ্য, সরকারি-বেসরকারি সেবা, প্রযুক্তির খবর কিংবা লাইফস্টাইল — এক জায়গায়, এক ক্লিকে!

এখনই ভিজিট করুন