আবহাওয়াসর্বশেষসারাদেশ

৪০ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে দেশের তাপমাত্রা

Advertisements

বসন্তের হাওয়ায় শীতকে বিদায় দিচ্ছে দেশের আবহাওয়া। গতমাসে (জানুয়ারি) তীব্র শীত মোকাবিলা করে বর্তমানে গরম-শীতে মিশ্র আবহাওয়া পরিস্থিতির স্বাদ নিচ্ছে দেশের মানুষ। এবার আগামী তিন মাস আবহাওয়া পরিস্থিতিতে কি হতে পারে, সে বিষয়ে আগাম বার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শিলাবৃষ্টি, কালবৈশাখী ঝড়, মাঝারি ধরনের তাপপ্রবাহ এবং বঙ্গোপসাগরের লঘুচাপ থেকে ঘূর্ণিঝড়ের আশঙ্কার বার্তা দিয়েছে সংস্থাটি।

আগামী তিন মাসের আবহাওয়া পূর্বাভাসে অধিদপ্তরের পরিচালক মো. আজিজুর রহমান এ তথ্য জানান।

সংস্থাটি জানায়, গত জানুয়ারি মাসে সার্বিকভাবে সারাদেশে স্বাভাবিক অপেক্ষা কম (১৫.৮%) বৃষ্টিপাত হয়েছে। তবে খুলনা বিভাগে স্বাভাবিক অপেক্ষা বেশি এবং ঢাকা, ময়মনসিংহ, সিলেট, রংপুর, রাজশাহী, চট্টগ্রাম ও বরিশাল বিভাগে স্বাভাবিক অপেক্ষা কম বৃষ্টিপাত হয়েছে।

পশ্চিমা লঘুচাপের সঙ্গে পূবালী বায়ুপ্রবাহের সংযোগ ঘটায় ১৭ থেকে ১৯, ২০ থেকে ২৫ ও ৩০ থেকে ৩১ জানুয়ারি ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের অনেক স্থানে হালকা থেকে মাঝারি ধরণের ভারী বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এ সময় জানুয়ারি মাসে সাতক্ষীরায় সর্বোচ্চ ৩৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

🔴 সাবস্ক্রাইব করুন

এছাড়া, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বাংলাদেশের পশ্চিমাঞ্চল পর্যন্ত বিস্তার লাভ করায় ২ থেকে ৫, ১২ থেকে ১৫, ১৭ থেকে ১৮ ও ২০ থেকে ৩০ জানুয়ারি দেশের অনেক স্থানে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্য প্রবাহ বয়ে যায়। এ সময় গত ২৮ জানুয়ারি দেশের সর্বনিম্ন ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তেঁতুলিয়ায় রেকর্ড করা হয়। এ মাসে মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত দেশের উত্তরপশ্চিমাঞ্চল, উত্তরাঞ্চল, মধ্যাঞ্চল, উত্তরপূর্বাঞ্চল ও নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন এবং অন্যত্র হালকা থেকে মাঝারি কুয়াশা পরিস্থিতির সৃষ্টি হয়।

Advertisements

এ মাসে দেশের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা ২ ডিগ্রি সেলসিয়াস কম ও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিক ছিল এবং গড় তাপমাত্রা ১ ডিগ্রি সেলসিয়াস কম ছিল। শৈত্য প্রবাহ, কৃষি আবহাওয়া এবং দেশের নদ-নদীর অবস্থা জানুয়ারি মাসের পূর্বাভাসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল।

আবহাওয়া অধিদপ্তর জানায়, আগামী তিন মাসে সামগ্রিকভাবে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। বঙ্গোপসাগরে ২ থেকে ৩টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। যার মধ্যে একটি নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। তবে আগামী তিন মাসে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক থাকতে পারে। এছাড়া, আগামী তিন মাসের মধ্যে দেশের পশ্চিম, উত্তর, উত্তরপশ্চিমাঞ্চল, উত্তরাঞ্চল ও মধ্যাঞ্চলে ৪ থেকে ৮ দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা অথবা মাঝারি ধরণের কালবৈশাখী ঝড় হতে পারে।

এর বাইরেও এই সময়ের মধ্যে দেশে ৩ থেকে ৫টি মৃদু তাপপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী তিন মাসের মধ্যে মৃদু তাপপ্রবাহ অর্থাৎ দেশের তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস হতে পারে। সেই সঙ্গে মাঝারি ধরণের অর্থাৎ ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসে প্রবাহ বয়ে য়েতে পারে বলেও জানায় সংস্থাটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সব তথ্য এক ক্লিকে – আপনার জানার একমাত্র ঠিকানা!

দেশ-বিদেশের আপডেট, দরকারি তথ্য, সরকারি-বেসরকারি সেবা, প্রযুক্তির খবর কিংবা লাইফস্টাইল — এক জায়গায়, এক ক্লিকে!

এখনই ভিজিট করুন