জাতীয়সর্বশেষ

রুদ্র মুহম্মদ শহিদুল্লাহসহ একুশে পদক পাচ্ছেন যারা

Advertisements

ভাষা আন্দোলন, শিল্পকলা, সমাজসেবা, শিক্ষা, ভাষা ও সাহিত্যে অবদানের জন্য চলতি বছর (২০২৪) একুশে পদক পাচ্ছেন ২১ বিশিষ্ট নাগরিক। তাদের মধ্যে ছয়জনই মরণোত্তর এ সম্মাননা পাচ্ছেন। এর মধ্যে মৃত্যুর ৩৩ বছর পর একুশে পদক পাচ্ছেন কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একুশে পদকের জন্য মনোনীতদের নাম ঘোষণা করা হয়। তাতে জানানো হয়, এবার ভাষা আন্দোলনে ২ জন, শিল্পকলায় ১২ জন, সমাজসেবায় ২ জন, ভাষা ও সাহিত্যে ৪ জন, শিক্ষায় একজন একুশে পদক পাচ্ছেন।

ভাষা আন্দোলনে একুশে পদক পাচ্ছেন মৌ. আশরাফুদ্দীন আহমদ (মরণোত্তর) ও বীর মুক্তিযোদ্ধা হাতেম আলী মিয়া।

বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

Advertisements
🔴 সাবস্ক্রাইব করুন

শিল্পকলার সংগীত শ্রেণিতে এ পুরস্কার পাচ্ছেন জালাল উদ্দীন খাঁ (মরণোত্তর), বীর মুক্তিযোদ্ধা কল্যাণী ঘোষ, বিদিত লাল দাস (মরণোত্তর), এন্ড্রু কিশোর (মরণোত্তর) ও শুভ্র দেব। শিল্পকলার নৃত্যকলায় শিবলী মোহাম্মদ এবং চিত্রকলায় শাহজাহান আহমেদ বিকাশ পুরস্কার পাচ্ছেন। অভিনয়ে ডলি জহর ও এমএ আলমগীর, আবৃতিতে খান মো. মুস্তাফা ওয়ালীদ (শিমুল মুস্তাফা) ও রূপা চক্রবর্তী এ সম্মাননা পাবেন। আর শিল্পকলার মুক্তিযুদ্ধবিষয়ক প্রামাণ্যচিত্র নির্মাণ ও আর্কাইভিংয়ে কাওসার চৌধুরী একুশে পদক পাচ্ছেন।

সমাজসেবায় মো. জিয়াউল হক ও আলহাজ রফিক আহামদ, শিক্ষায় প্রফেসর ড. জিনবোধি ভিক্ষু একুশে পদক পাচ্ছেন। ভাষা ও সাহিত্যে পাচ্ছেন মুহাম্মদ সামাদ, লুৎফর রহমান রিটন, মিনার মনসুর ও রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ (মরণোত্তর)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সব তথ্য এক ক্লিকে – আপনার জানার একমাত্র ঠিকানা!

দেশ-বিদেশের আপডেট, দরকারি তথ্য, সরকারি-বেসরকারি সেবা, প্রযুক্তির খবর কিংবা লাইফস্টাইল — এক জায়গায়, এক ক্লিকে!

এখনই ভিজিট করুন