জাতীয়সর্বশেষ

ঝিনাইদহ-২ আসনের নৌকার প্রার্থীর বিরুদ্ধে থানায় জিডি

Advertisements

ঝিনাইদহ-২ আসনের নৌকা প্রতীকের প্রার্থী তাহজীব আলম সিদ্দিকীর বিরুদ্ধে থানায় জিডি করেছেন জেলা যুবলীগ আহ্বায়ক আশফাক মাহমুদ জন। এমপি গালমন্দ করার সময় বডি গার্ডকে অস্ত্র বের করে গুলি করার নিদের্শ দেন বলে জিডিতে উল্লেখ করেছেন জন। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে জেলা শহরের চাকলা পাড়া মসজিদ মার্কেটে সামনে এ ঘটনা ঘটে।

জিডির খবর নিশ্চিত করেছেন ঝিনাইদহ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন উদ্দিন।

যুবলীগ আহ্বায়ক আশফাক মাহমুদ জন অভিযোগে জানান, নৌকা প্রতীকের প্রার্থী তাহজীব আলম সিদ্দিকী এমপি প্রথমে যুবলীগ কর্মী আহাদ আলীর শাটের কলার চেপে ধরে এলোপাথাড়ি কিল-ঘুষি মারতে থাকে। এমন সময় তিনি (জন) অফিস থেকে বের হয়ে আসেন। তখন তাহজীব আলম তাকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালমন্দ করতে থাকে। জনগণ অপনাকে ভোট না দিলে আমার কি করার আছে এমন কথা বলা মাত্র জনকে গুলি করতে বডি গার্ডকে নিদের্শ দেন তাহজীব আলম। এসময় আশপাশ থেকে লোকজন ছুটে আসে। এরপর উপস্থিত ঈগল প্রতীকের সর্মথকদের খুন করার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন তাহজীব আলম। ঘটনার পর থেকে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান জেলা যুবলীগ আহ্বায়ক আশফাক মাহমুদ জন।

Advertisements
বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

🔴 সাবস্ক্রাইব করুন

ওসি শাহীন উদ্দিন বলেন, এ সংক্রান্তে থানায় একটি সাধারণ ডায়রি গ্রহণ করা হয়েছে। ঘটনাটির পর নির্বাচনী এলাকায় নতুন করে নৌকা ও সতন্ত্র প্রার্থী নাসের শাহরিয়ার জাহেদীর সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সব তথ্য এক ক্লিকে – আপনার জানার একমাত্র ঠিকানা!

দেশ-বিদেশের আপডেট, দরকারি তথ্য, সরকারি-বেসরকারি সেবা, প্রযুক্তির খবর কিংবা লাইফস্টাইল — এক জায়গায়, এক ক্লিকে!

এখনই ভিজিট করুন