সর্বশেষ

টিকটকের জন্য আত্মহত্যার দৃশ্য ধারণ করতে গিয়ে প্রাণটাই গেল স্কুলছাত্রের

Advertisements

বুধবার (৪ মার্চ) রাতে উপজেলার গৈলা ইউনিয়নের পশ্চিম সুজনকাঠী গ্রামে এ ঘটনা ঘটে।

Advertisements
 
নিহত স্কুল ছাত্র‍ রাজ মন্ডল জয় (১৬) উপজেলার গৈলা ইউনিয়নের পশ্চিম সুজনকাঠী গ্রামের হরষিত মন্ডলের ছেলে ও ভেগাই হালদার পাবলিক একাডেমীর দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
 
বিষয়টি নিশ্চিত করে বৃহস্পতিবার (৫ মার্চ) রাতে আগৈলঝাড়া থানা পুলিশ স্বজনদের বরাত দিয়ে জানিয়েছে, নিহত স্কুল ছাত্র রাজ দীর্ঘদিন ধরে ভিডিও তৈরি করে তা সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে আপলোড করে আসছিল।
 
বুধবার রাতে রাজ তার নিজের বসত ঘরের দ্বিতীয় তলায় টিকটকের দৃশ্য করতে গিয়ে গলায় ওড়নায় ফাঁস লেগে যায়। রাজ কাঠের ঘরের দ্বিতীয় তলায় তার কক্ষে অবস্থান কালে দীর্ঘ সময় পরেও নিচে না আসলে ছোট বোন নুপু মন্ডল খোঁজ নিতে গিয়ে ভাইকে আড়ার সাথে ঝুলতে দেখে চিৎকার  দেয়। প্রতিবেশীরা গিয়ে জয়কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে  কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে নিয়ে যায়।
 
এদিকে একমাত্র ছেলে হারিয়ে পরিবারে বইছে শোকের মাতম।
 
রাজের পরিবারের সদস্যরা জানান, তার সাথে পরিবার বা স্থানীয় কারো সাথে ঝগড়া ছিলো না। সবসময় হাস্যজ্জল থাকতো। টিকটকে ভাইরাল হওয়ার নেশাতেই আত্মহত্যার ভিডিও তৈরি করতে গিয়ে প্রাণ যায়।
 
 
এ বিষয়ে আগৈলঝাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ খান জানান, ‘পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই বৃহস্পতিবার বিকেলে লাশ হস্তান্তর করার পাশাপাশি থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সব তথ্য এক ক্লিকে – আপনার জানার একমাত্র ঠিকানা!

দেশ-বিদেশের আপডেট, দরকারি তথ্য, সরকারি-বেসরকারি সেবা, প্রযুক্তির খবর কিংবা লাইফস্টাইল — এক জায়গায়, এক ক্লিকে!

এখনই ভিজিট করুন