চাকরি

সাংবাদিক কল্যাণ ট্রাস্টে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন শুরু ৩০ জুন

Advertisements

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি আটটি পদে ষষ্ঠ থেকে ২০তম গ্রেডে ১০ জনকে নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। ৩০ জুন থেকে আবেদন নেওয়া শুরু হবে। আবেদন করা যাবে আগামী ২৯ জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। 

এক নজরে সাংবাদিক কল্যাণ ট্রাস্টে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

প্রতিষ্ঠানের নাম
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট
চাকরির ধরন
প্রকাশের তারিখ
২৪ জুন ২০২৪
পদ ও লোকবল
৮টি ও ১০ জন
চাকরির খবর
আবেদন করার মাধ্যম
অনলাইন
আবেদন শুরুর তারিখ
৩০ জুন ২০২৪
আবেদনের শেষ তারিখ
২৯ জুলাই ২০২৪
অফিশিয়াল ওয়েবসাইট
আবেদন করার লিংক
অফিশিয়াল নোটিশের নিচে

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট
পদের সংখ্যা: ০৮টি
লোকবল নিয়োগ: ১০ জন

পদের নাম: উপ-পরিচালক (প্রশাসন ও অর্থ)
পদসংখ্যা: ০১টি
বেতন: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা (গ্রেড-৬)
শিক্ষাগত যোগ্যতা: ব্যবসায় শিক্ষা বা সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত কোনো বিষয়ে প্রথম শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতকোত্তর ডিগ্রি বা দ্বিতীয় শ্রেণির স্নাতকসহ দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণির স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে। সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সহকারী পরিচালক (প্রশাসন) /সহকারী পরিচালক (অর্থ) হিসেবে কমপক্ষে সাত বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।

বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

🔴 সাবস্ক্রাইব করুন

পদের নাম: সহকারী পরিচালক (প্রশাসন)
পদসংখ্যা: ০১টি
বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)
শিক্ষাগত যোগ্যতা: ব্যবসায় শিক্ষা বা সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত কোনো বিষয়ে প্রথম শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতকোত্তর ডিগ্রি বা দ্বিতীয় শ্রেণির স্নাতকসহ দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণির স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে।

পদের নাম: আইসিটি অফিসার
পদসংখ্যা: ০১টি
বেতন: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)
শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি–সংশ্লিষ্ট বিষয়ে প্রথম শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতকোত্তর ডিগ্রি বা দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক (সম্মান) ডিগ্রিসহ দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি বা চার বছরমেয়াদি দ্বিতীয় শ্রেণির স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে। আইসিটি–সম্পর্কিত প্রফেশনাল ইনস্টিটিউটের সদস্যপদ থাকতে হবে।

পদের নাম: ব্যবস্থাপনা পরিচালকের ব্যক্তিগত সহকারী
পদসংখ্যা: ০১টি
বেতন: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণির স্নাতক বা সমমানের ডিগ্রি

Advertisements

পদের নাম: হিসাব রক্ষক
পদসংখ্যা: ০১ টি
বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)
শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্য বিভাগে স্নাতক বা সমমান ডিগ্রি।

পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ০২টি
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৪)
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ

পদের নাম: গাড়িচালক
পদসংখ্যা: ১টি
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ

পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ০২টি
বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ

চাকরির ধরন: স্থায়ী
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
কর্মস্থল: ঢাকা

আবেদন ফি: পরীক্ষার ফি বাবদ ১ ও ২ নং পদের জন্য টেলিটক সার্ভিস চার্জসহ ৬৬৯ টাকা, ৩ নং পদের জন্য সার্ভিস চার্জসহ ৫৫৮ টাকা, ৪ থেকে ৭ নং পদের জন্য সার্ভিস চার্জসহ ২২৩ টাকা, ৮ নং পদের জন্য সার্ভিস চার্জসহ ১১২ টাকা জমা দিতে হবে।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ২৯ জুলাই ২০২৪

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সব তথ্য এক ক্লিকে – আপনার জানার একমাত্র ঠিকানা!

দেশ-বিদেশের আপডেট, দরকারি তথ্য, সরকারি-বেসরকারি সেবা, প্রযুক্তির খবর কিংবা লাইফস্টাইল — এক জায়গায়, এক ক্লিকে!

এখনই ভিজিট করুন