চাকরি

ইউনিয়ন পরিষদে নিয়োগ বিজ্ঞপ্তি, এইচএসসি পাসেই আবেদন

Advertisements

সিলেট জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদে সচিব ও হিসাব সহকারী-কাম-কম্পিউটার অপারেটর পদে ৩৫ জনকে নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। ২৭ জুন থেকে আবেদন নেওয়া শুরু হবে। আবেদন করা যাবে আগামী ২৭ জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। শুধু সিলেট জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন।

এক নজরে জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

প্রতিষ্ঠানের নাম
জেলা প্রশাসকের কার্যালয় সিলেট
চাকরির ধরন
প্রকাশের তারিখ
২৩ জুন ২০২৪
পদ ও লোকবল
২টি ও ৩৫ জন
চাকরির খবর
আবেদন করার মাধ্যম
অনলাইন
আবেদন শুরুর তারিখ
২৭ জুন ২০২৪
আবেদনের শেষ তারিখ
২৭ জুলাই ২০২৪
অফিশিয়াল ওয়েবসাইট
আবেদন করার লিংক
অফিশিয়াল নোটিশের নিচে

প্রতিষ্ঠানের নাম: জেলা প্রশাসকের কার্যালয় সিলেট
পদের সংখ্যা: ০২টি
লোকবল নিয়োগ: ৩৫ জন

পদের নাম: ইউনিয়ন পরিষদ সচিব
পদসংখ্যা: ০৭টি
বেতন: ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমান  ডিগ্রি

বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

🔴 সাবস্ক্রাইব করুন

পদের নাম: হিসাব সহকারী-কাম-কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ২৮টি
বেতন: ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্য বিভাগে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি বাংলা ২০ শব্দ ও ইংরেজিতে ২০ শব্দ।

Advertisements

চাকরির ধরন: অস্থায়ী
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
কর্মস্থল: সিলেট

বয়সসীমা: ১৮ থেকে ৩০ বছর। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধাদের ছেলে-মেয়ে ও প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
আবেদন ফি: প্রতিটি পদের জন্য টেলিটক সার্ভিস চার্জসহ ২২৩ টাকা জমা দিতে হবে।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ২৭ জুলাই ২০২৪

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সব তথ্য এক ক্লিকে – আপনার জানার একমাত্র ঠিকানা!

দেশ-বিদেশের আপডেট, দরকারি তথ্য, সরকারি-বেসরকারি সেবা, প্রযুক্তির খবর কিংবা লাইফস্টাইল — এক জায়গায়, এক ক্লিকে!

এখনই ভিজিট করুন