চাকরি

এইচএসসি পাসে মাদ্রাসা অধিদপ্তরে চাকরি, বয়সসীমা ৩০ বছর

Advertisements

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অধীন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের (বিএমটিটিআই) শূন্যপদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। প্রতিষ্ঠানটিতে ৬টি পদে ৬ জনকে নিয়োগ দেওয়া হবে। এইচএসসি ও স্নাতক পাস প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম

মাদ্রাসা শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট (বিএমটিটিআই), মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর

বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

🔴 সাবস্ক্রাইব করুন
চাকরির ধরন
প্রকাশের তারিখ
০১ আগস্ট ২০২৩
পদ ও লোকবল
৬টি ও ৬ জন
চাকরির খবর
আবেদন করার মাধ্যম
অনলাইন
আবেদন শুরুর তারিখ
১০ আগস্ট ২০২৩
আবেদনের শেষ তারিখ
৩১ আগস্ট ২০২৩
অফিশিয়াল ওয়েবসাইট
আবেদন করার লিংক
অফিশিয়াল নোটিশের নিচে

১। পদের নাম: কম্পিউটার অপারেটর। পদ সংখ্যা: ১টি। শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি। টাইপে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি-৩০ শব্দ এবং বাংলায় ২৫ শব্দ থাকতে হবে।

বেতন: গ্রেড-১৩ (১১,০০০-২৬,৫৯০ টাকা)

২। পদের নাম: কেয়ারটেকার কাম স্টোর কিপার। পদ সংখ্যা: ১টি। শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি।

তবে শিক্ষা জীবনে একাধিক তৃতীয় বিভাগ বা শ্রেণি অথবা সমমানের জিপিএ বা সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। কম্পিউটারে এমএস অফিসের কাজে করার দক্ষতা থাকতে হবে।

বেতন: গ্রেড-১৪ (১০,২০০-২৪,৬৮০ টাকা)

৩। পদের নাম: কম্পিউটার অপারেটর কাম ল্যাব অ্যাসিসটেন্ট। পদ সংখ্যা: ১টি। শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটারে এমএস অফিসের কাজে দক্ষ হতে হবে।

বেতন: গ্রেড-১৪ (১০,২০০-২৪,৬৮০ টাকা)

Advertisements

৪। পদের নাম: লাইব্রেরি অ্যাসিসটেন্ট। পদ সংখ্যা: ১টি। শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। যেকোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থেকে গ্রন্থাগার বিজ্ঞানে ডিপ্লোমা।

বেতন: গ্রেড-১৪ (১০,২০০-২৪,৬৮০ টাকা)

৫। পদের নাম: ডাটা এন্ট্রি অপারেটর। পদ সংখ্যা: ১টি। শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। টাইপে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি-২০ শব্দ এবং বাংলায় ২০ শব্দ থাকতে হবে।

বেতন: গ্রেড-১৬ (৯,৩০০-২২,৪৯০ টাকা।

৬। পদের নাম: মেডিক্যাল অ্যাসিসটেন্ট। পদ সংখ্যা: ১টি। শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বোর্ড থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। স্বীকৃত যেকোনো  প্রতিষ্ঠান হতে মেডিকেল অ্যাসিসট্যান্ট কোর্স সনদ পরীক্ষায় উত্তীর্ণ।

বেতন: গ্রেড-১৬ (৯,৩০০-২২,৪৯০ টাকা।

বয়সসীমা: গত ০১ জুলাই তারিখে প্রার্থীর বয়সসীমা ১৮-৩০ বছর। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ১৮০-৩০ বছর।

আবেদন ফি: ২২৩ টাকা।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের প্রতিষ্ঠানটির এ ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ৩১ আগস্ট, ২০২৩।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সব তথ্য এক ক্লিকে – আপনার জানার একমাত্র ঠিকানা!

দেশ-বিদেশের আপডেট, দরকারি তথ্য, সরকারি-বেসরকারি সেবা, প্রযুক্তির খবর কিংবা লাইফস্টাইল — এক জায়গায়, এক ক্লিকে!

এখনই ভিজিট করুন