চাকরি

প্রধানমন্ত্রীর কার্যালয়ে চাকরির সুযোগ

Advertisements

প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষে (বেজা) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির ৪ ক্যাটাগরির শূন্য পদে মোট ২৪ জনকে নিয়োগ দেওয়া হবে। গত ৪ মার্চ এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আজ মঙ্গলবার (১০ মার্চ) থেকে আবেদনের প্রক্রিয়া শুরু হবে।

পদের নাম: কম্পিউটার প্রোগ্রামার।

পদসংখ্যা: ১টি।

বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

🔴 সাবস্ক্রাইব করুন

শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজিসংশ্লিষ্ট বিষয়ে অনূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক ডিগ্রি।

অন্যান্য যোগ্যতা: সরকারি বা স্বায়ত্তশাসিত বা আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে জ্যেষ্ঠ কম্পিউটার অপারেটর বা সহকারী প্রোগ্রামার বা সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী হিসেবে ৪ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা।

পদের নাম: সহকারী পরিচালক।

পদসংখ্যা: ১৭টি।

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) অথবা প্রথম শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি। কম্পিউটার পরিচালনায় অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা।

পদের নাম: হিসাবরক্ষণ কর্মকর্তা।

পদসংখ্যা: ২টি।

Advertisements

শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্য বিভাগে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতকোত্তর ডিগ্রি।

বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা।

পদের নাম: উপসহকারী প্রকৌশলী।

পদসংখ্যা: ৪টি।

শিক্ষাগত যোগ্যতা: মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল বা অটোমোবাইল কোর্সে ডিপ্লোমা ডিগ্রি।

বেতন: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা।

নির্দেশনাবলি

সব পদের বিপরীতে প্রার্থীদের বয়সসীমা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখে ১৮-৩২ বছরের মধ্যে হতে হবে। সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত সংস্থায় কর্মরত প্রার্থীদেরকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান সরকারি বিধিবিধান এবং পরিবর্তিত ক্ষেত্রে প্রযোজ্য বিধিবিধান অনুসরণ করা হবে। কোনো তথ্য গোপন করে বা ভুল তথ্য প্রদান করে চাকরিতে নিয়োগপ্রাপ্ত হলে এবং পরবর্তী সময়ে যেকোনো সময় তা প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রার্থীর নিয়োগাদেশ বাতিল করা হবে এবং তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে।

আবেদন ফি: ২২৩ টাকা।

আবেদনের পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা এই beza.teletalk.com.bd এ লিংকে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ১০ এপ্রিল, ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত।

সূত্র: বিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সব তথ্য এক ক্লিকে – আপনার জানার একমাত্র ঠিকানা!

দেশ-বিদেশের আপডেট, দরকারি তথ্য, সরকারি-বেসরকারি সেবা, প্রযুক্তির খবর কিংবা লাইফস্টাইল — এক জায়গায়, এক ক্লিকে!

এখনই ভিজিট করুন