আন্তর্জাতিক

অসুস্থ তরুণীকে চলন্ত অ্যাম্বুলেন্সের ভেতর গণধর্ষণ

Advertisements

ভারতের বিহারে নিরাপত্তা বাহিনীতে পরীক্ষা দিতে এসে অজ্ঞান হয়ে পড়েন এক তরুণী। এরপর তাকে হাসপাতালে নেওয়ার জন্য ডাকা হয় অ্যাম্বুলেন্স। সেই অ্যাম্বুলেন্সের ভেতরে গণধর্ষণের শিকার হন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, গত ২৪ জুলাই বিহারে এ ঘটনা ঘটে। ওইদিন বিহারের গোধ বায়ার মিলিটারি পুলিশ গ্রাউন্ডে নিরাপত্তা বাহিনী হোম গার্ডের শারীরিক পরীক্ষা চলছিল। তখন সেখানে অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়েন ২৬ বছর বয়সী এক তরুণী। এরপর তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এ তরুণী অভিযোগ করেন, যখন তিনি অ্যাম্বুলেন্সে অজ্ঞান অবস্থায় ছিলেন তখন অজ্ঞাত একাধিক ব্যক্তি তাকে ধর্ষণ করেছে। তার অভিযোগের পর বোধ গায়া পুলিশ স্টেশনে একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

Advertisements
বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

🔴 সাবস্ক্রাইব করুন

এছাড়া তার শারীরিক পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থাও করা হয়। অভিযোগ দায়েরের কয়েক ঘণ্টার মধ্যে অ্যাম্বুলেন্স চালক বিনয় কুমার এবং টেকনিশিয়ান অজিত কুমার নামে ২ জন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

কর্মকর্তারা জানান, সিসিটিভির ফুটেজের মাধ্যমে অ্যাম্বুলেন্স কোন পথে গিয়েছিল সেটি নিশ্চিত হওয়া গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সব তথ্য এক ক্লিকে – আপনার জানার একমাত্র ঠিকানা!

দেশ-বিদেশের আপডেট, দরকারি তথ্য, সরকারি-বেসরকারি সেবা, প্রযুক্তির খবর কিংবা লাইফস্টাইল — এক জায়গায়, এক ক্লিকে!

এখনই ভিজিট করুন