আন্তর্জাতিক

উমরাহ পালনে বাধ্যতামূলক ছয় জিনিস সঙ্গে রাখার নির্দেশনা সৌদির

Advertisements

যেসব মুসলিম উমরাহ পালন করতে চান তাদের সঙ্গে বাধ্যতামূলক ছয়টি জিনিস রাখার নির্দেশনা দিয়েছে সৌদির হজ ও উমরাহ মন্ত্রণালয়।

তারা বলেছে, সৌদির ভেতর ও বাইরে থেকে যারা উমরাহ করতে আসবেন তাদের ব্রিফকেসে যেন নির্দেশনায় উল্লেখিত ছয়টি জিনিস থাকে। এতে করে তাদের উমরাহ পালন অনেকটাই সহজ হবে।

সেগুলো হলো— পরিচয়পত্র/ পাসপোর্ট, জরুরি যোগাযোগের ফোন নাম্বার, একটি মোবাইল চার্জার, দোয়া-দুরুদের বই, প্রয়োজনীয় অর্থ এবং মক্কা ও মদিনার ম্যাপ।

বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

🔴 সাবস্ক্রাইব করুন

বছরের যে কোনো সময় যে কেউ উমরাহ পালন করতে পারেন। ইসলাম ধর্মে সবচেয়ে পবিত্র নগরী মক্কায় অবস্থিথ কাবা শরীফ তাওয়াফের মাধ্যমে উমরাহ করা হয়।

Advertisements

উমরাহ পালন শেষে বেশিরভাগ মানুষই আরেক পবিত্র শহর মদিনায় যান। সেখানে তারা মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) এর রওজা শরীফ দেখাসহ ইসলামের বিভিন্ন নিদর্শন প্রত্যক্ষ করেন।

হজ মৌসুম শেষে গত মাস থেকে আবারও শুরু হয় উমরাহর সময়। হজের সময় কাউকে উমরাহ করতে দেওয়া হয়। এ বছর প্রায় ১৮ লাখ মুসল্লি হজ পালন করেন। তবে এবারের হজে অব্যবস্থাপনা ও দাবদাহে এক হাজারের বেশি হাজির মৃত্যু হয়েছে।

এদিকে উমরাহ পালন সহজ করে দিতে সৌদি আরব বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে ব্যক্তিগত, ভ্রমণ এবং পর্যটন ভিসাধারী সবাইকে উমরাহ করার সুযোগ দিয়েছে দেশটি। এরফলে শুধুমাত্র উমরাহর ভিসার জন্য কাউকে আর অপেক্ষা করতে হয় না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সব তথ্য এক ক্লিকে – আপনার জানার একমাত্র ঠিকানা!

দেশ-বিদেশের আপডেট, দরকারি তথ্য, সরকারি-বেসরকারি সেবা, প্রযুক্তির খবর কিংবা লাইফস্টাইল — এক জায়গায়, এক ক্লিকে!

এখনই ভিজিট করুন