আন্তর্জাতিক

কাশ্মিরে সংঘর্ষে ভারতীয় সৈন্য নিহত

Advertisements

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে সংঘর্ষে দেশটির সেনাবাহিনীর এক সদস্য নিহত ও আরও দু’জন আহত হয়েছেন। শনিবার কাশ্মিরের কুপওয়ারা জেলার পাকিস্তান সীমান্ত লাগোয়া এলাকায় সংঘর্ষে হতাহতের এই ঘটনা ঘটেছে।

ভারতীয় সেনাবাহিনী বলেছে, সীমান্তে বন্দুকযুদ্ধে পাকিস্তানি এক নাগরিক নিহত ও দুই সৈন্য আহত হয়েছেন। ভারতের নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, পাকিস্তানের বর্ডার অ্যাকশন টিমের (বিএটি) সদস্যরা হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। ২০২১ সালের ফেব্রুয়ারিতে ভারত ও পাকিস্তানের সংঘাতের সময় একাধিক আক্রমণে এই টিম জড়িত ছিল।

ভারতের সামরিক বাহিনীর জ্যেষ্ঠ এক কর্মকর্তা বলেছেন, এটা আগ্রাসী পদক্ষেপ এবং পরিষ্কারভাবে নিয়ন্ত্রণ রেখায় উত্তেজনা বৃদ্ধির চেষ্টা। ভারত কারগিল বিজয় দিবস উদযাপনের একদিন পর সীমান্ত এলাকায় ওই হামলার ঘটনা ঘটেছে। কারগিল বিজয় দিবস উপলক্ষ্যে দেওয়া এক ভাষণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, প্রত্যেকটি সন্ত্রাসমূলক চ্যালেঞ্জকে পরাজিত করবে ভারতীয় সেনাবাহিনী।

বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

🔴 সাবস্ক্রাইব করুন

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় ভারতীয় সেনাবাহিনী বলেছে, অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের সাথে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। তবে এই অজ্ঞাত ব্যক্তিরা পাকিস্তান সেনাবাহিনীর সদস্য নাকি সন্ত্রাসী সেই বিষয়ে কিছু জানায়নি ভারতের সেনাবাহিনী।

Advertisements

এক্সে বলা হয়েছে, কামকারি, মাচাল সেক্টরের নিয়ন্ত্রণ রেখার একটি ফরোয়ার্ড পোস্টে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের সাথে গুলি বিনিময় হয়েছে। এতে একজন পাকিস্তানি নিহত ও আমাদের দুই সৈন্য আহত হয়েছেন। আহত সৈন্যদের সরিয়ে নেওয়া হয়েছে। সেখানে অভিযান চলছে।

চলতি সপ্তাহের শুরুর দিকে ওই এলাকা পরিদর্শন করেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। ওই সময় তিনি সীমান্তে অনুপ্রবেশ ও সন্ত্রাসী হামলা মোকাবিলায় সেনাবাহিনীর প্রস্তুতির বিষয়ে পর্যালোচনা করেন। সীমান্ত এলাকায় ক্রমবর্ধমান সন্ত্রাসী হামলার ঘটনার মাঝে গত মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জম্মু ও কাশ্মিরের পরিস্থিতি মূল্যায়ন করার জন্য একটি পর্যালোচনা বৈঠকে সভাপতিত্ব করেন।

পরবর্তীতে তিনি দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথে কথা বলেন। সেই সময় ভারতের প্রধানমন্ত্রীকে কেন্দ্রশাসিত অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি ও সশস্ত্র বাহিনীর পরিচালিত সন্ত্রাস-বিরোধী অভিযানের বিস্তারিত তথ্য জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সব তথ্য এক ক্লিকে – আপনার জানার একমাত্র ঠিকানা!

দেশ-বিদেশের আপডেট, দরকারি তথ্য, সরকারি-বেসরকারি সেবা, প্রযুক্তির খবর কিংবা লাইফস্টাইল — এক জায়গায়, এক ক্লিকে!

এখনই ভিজিট করুন