আন্তর্জাতিক

চীনে পথচারীদের ওপর আছড়ে পড়ল গাড়ি, নিহত অন্তত ৮

Advertisements

চীনের মধ্যাঞ্চলের একটি প্রধান শহরে পথচারীদের ওপর একটি গাড়ির আচমকা ধাক্কায় অন্তত আটজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। শনিবার স্থানীয় সময় ভোরের দিকে এই দুর্ঘটনা ঘটেছে বলে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে। তবে চালক ইচ্ছাকৃতভাবে পথচারীদের ওপর গাড়ি চালিয়ে দিয়েছেন কি না তা জানা যায়নি।

দেশটির পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, হুনান প্রদেশের রাজধানী চাংশায় মধ্যরাতের পরপরই এই দুর্ঘটনা ঘটেছে।

বিবৃতিতে পুলিশ বলেছে, রাতে আচমকা একটি মোটর গাড়ি পথচারীদের ধাক্কা দিয়েছে। মর্মান্তিক এই ঘটনায় আটজন নিহত ও আরও পাঁচজন আহত হয়েছেন। আহতদের কয়েকজনকে উদ্ধারের পর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

Advertisements
🔴 সাবস্ক্রাইব করুন

‘‌‌‘ওই এলাকায় বসবাসকারী ৫৫ বছর বয়সী সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়েছে এবং তদন্ত চলছে,’’ বলে বিবৃতিতে বলা হয়েছে।

কঠোর নিরাপত্তা ব্যবস্থার অভাবে চীনে প্রায়ই এই ধরনের সড়ক দুর্ঘটনা ঘটে। দেশটিতে অতীতে যানবাহন ব্যবহার করে হামলার ঘটনারও রেকর্ড রয়েছে। তবে শনিবার রাতের এই ঘটনা উদ্দেশ্যমূলক কি না সেই বিষয়ে পুলিশ কোনও ইঙ্গিত দেয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সব তথ্য এক ক্লিকে – আপনার জানার একমাত্র ঠিকানা!

দেশ-বিদেশের আপডেট, দরকারি তথ্য, সরকারি-বেসরকারি সেবা, প্রযুক্তির খবর কিংবা লাইফস্টাইল — এক জায়গায়, এক ক্লিকে!

এখনই ভিজিট করুন