আন্তর্জাতিক

একদিনের ব্যবধানে ভারতে ধসে পড়ল আরেক বিমানবন্দরের ছাউনি

Advertisements

অতি বৃষ্টিতে ভারতের গুজরাটের রাজকোট বিমানবন্দরের যাত্রী পিকআপ ও ড্রপ এলাকার ছাউনির একাংশ ধসে পড়েছে। দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি শনিবার (২৯ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এর আগে গতকাল শুক্রবার দিল্লি বিমানবন্দরের ছাদের একটি অংশ ধসে পড়ে। ভারী বৃষ্টিপাতের কারণে ছাদটির ওপর পানি জমে যায়। পানির ভার বহন করতে না পেরে একটি সময় এটি ধসে পড়ে। ধসে পড়া ওই ছাদের নিচে চাপা পড়ে এক ট্যাক্সি চালকের মর্মান্তিক মৃত্যু হয়। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই একদিনের ব্যবধানে দেশটির আরেক বিমানবন্দরের ছাউনি ধসে পড়ার ঘটনা ঘটল।

রাজকোট বিমানবন্দরের ঘটনায় এখন পর্যন্ত কেউ হতাহতের খবর পাওয়া যায়নি।

Advertisements
বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

🔴 সাবস্ক্রাইব করুন

টানা দুই মাসের অসহনীয় গরমের পর গত দুইদিন ধরে ভারতের রাজধানী নয়াদিল্লিসহ বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাত হচ্ছে। দিল্লিতে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৮৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়। যা ১৯৩৬ সালের পর দিল্লিতে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড। এই বৃষ্টিতে দিল্লির শহুরে অঞ্চলগুলোতে পানি জমে যায়। যা অফিসগামী সাধারণ মানুষের জন্য বয়ে আনে অবর্ণনীয় দুর্ভোগ। বৃষ্টির পরিমাণ এতটাই বেশি ছিল যে কোথাও কোথাও তিন ফুট পর্যন্ত পানি জমে।

এদিকে গতকাল গুজরাটের আবহাওয়া অফিস জানিয়েছিল, দক্ষিণ গুজরাটের উপর একটি ঘূর্ণিঝড় সক্রিয় হয়েছে। যার ফলে রাজ্যের কিছু অংশে ব্যাপক বৃষ্টি হবে। আগামী পাঁচ দিন বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলেই জানিয়েছিল আবহাওয়া অফিস। অগ্রসরমান ওই ঘূর্ণিঝড়ের ঝটকাতেই হঠাৎ করে ভেঙে পড়েছে বিমানবন্দরের ছাউনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সব তথ্য এক ক্লিকে – আপনার জানার একমাত্র ঠিকানা!

দেশ-বিদেশের আপডেট, দরকারি তথ্য, সরকারি-বেসরকারি সেবা, প্রযুক্তির খবর কিংবা লাইফস্টাইল — এক জায়গায়, এক ক্লিকে!

এখনই ভিজিট করুন