আন্তর্জাতিক

ভারতের রাষ্ট্রপতি ভবনে ঘুরছে রহস্যময় প্রাণী, ভিডিও ভাইরাল

Advertisements

ভারতের রাষ্ট্রপতি ভবনে একটি বড় আকারের বেড়াল জাতীয় প্রাণীর অস্পষ্টভাবে ঘুরে বেড়ানোর ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। অস্পষ্টভাবে দেখা যাওয়ায় ঠাহর করা সম্ভব হচ্ছে না যে প্রাণীটি একটি বড় আকারের বেড়াল, না কি চিতাবাঘ।

ভাইরাল হওয়া ১২ সেকেন্ডের ভিডিওটিতে দেখা গেছে, মন্ত্রিসভার শপথ গ্রহণ সংক্রান্ত অনুষ্ঠানিকতা শেষে রাষ্ট্রপতি ভবনের লনে বিজেপি এমপি দূর্গা দাস প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুকে শুভেচ্ছা বিনিময় করছেন, সে সময় তাদের পেছনে ভবনের বারান্দা দিয়ে হেঁটে যাচ্ছে প্রাণীটি। মাত্র দুই কি তিন সেকেন্ডের জন্য অস্পষ্টভাবে দেখা গেছে সেটিকে।

রাষ্ট্রপতির ভবনের সিসি ক্যামেরায় প্রথম ধরা পড়ে ভিডিওটি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ভিডিওটি ভাইরাল হওয়ার পর এক ব্যবহারকারী কমেন্ট সেকশনে লিখেছেন, ‘এটা কী সত্যিই ঘটেছে, না কি এডিটেড ভিডিও? এত বড় একটা প্রাণী ঘুরে বেড়াচ্ছে আর কেউ লক্ষ্য করছে না— এটা কীভাবে সম্ভব?’

বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

🔴 সাবস্ক্রাইব করুন

আরেক ব্যবহারকারী লেখেন, ‘এটা নিশ্চিতভাবেই চিতাবাঘ। অতিথিদের ভাগ্য ভালো যে এটি তাদের আক্রমণ করেনি।’

Advertisements

তৃতীয় ব্যবহারকারী লেখেন, ‘এটি সম্ভবত বড় আকারের পোষা বেড়াল। তাই রাষ্ট্রপতি ভবনে নিশ্চিন্তে ঘুরে বেড়াচ্ছে।’

রাষ্ট্রপতির সচিবালয় থেকে এ সম্পর্কে এখনও কোনো বক্তব্য-বিবৃতি দেওয়া হয়নি।

রোববার শপথ গ্রহণ করেছেন ভারতের নব নির্বাচিত সরকারের ৭২ সদস্যবিশিষ্ট মন্ত্রিসভার সব সদস্য। এই সদস্যদের মধ্যে ৩০ জন পূর্ণ মন্ত্রী, ৩৬ জন প্রতিমন্ত্রী এবং ৫ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত (আপাতত দপ্তরবিহীন) প্রতিমন্ত্রী। শপথ গ্রহণের যাবতীয় অনুষ্ঠান এবং অনুষ্ঠান শেষে ভোজ হয়েছে নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে।

বাংলাদেশ, নেপাল, ভুটান ও শ্রীলঙ্কার সরকারপ্রধানসহ দেশ-বিদেশের উচ্চপদস্থ কর্মকর্তারা ছিলেন সেই শপথ অনুষ্ঠানে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সব তথ্য এক ক্লিকে – আপনার জানার একমাত্র ঠিকানা!

দেশ-বিদেশের আপডেট, দরকারি তথ্য, সরকারি-বেসরকারি সেবা, প্রযুক্তির খবর কিংবা লাইফস্টাইল — এক জায়গায়, এক ক্লিকে!

এখনই ভিজিট করুন