আন্তর্জাতিক

মালয়েশিয়ায় যেতে ভিসা লাগবে না চীনা ও ভারতীয়দের

Advertisements

চীন ও ভারতীয়রা এখন থেকে বিনা ভিসায় মালয়েশিয়ায় যেতে পারবেন। থাকতে পারবেন সর্বোচ্চ ৩০ দিন। আগামী ১ ডিসেম্বর থেকে এ নিয়ম চালু হচ্ছে বলে ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

গতকাল রোববার আনোয়ার তাঁর দল জাস্টিস পার্টির কংগ্রেসে দেওয়া ভাষণে এ ঘোষণা দেন। আজ সোমবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভিসা ছাড়ের এ সুবিধা ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত থাকবে।

দেশটির সরকারি হিসাবে, চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত মালয়েশিয়া ৯১ লাখ ৬০ হাজার পর্যটক গিয়েছেন। এর মধ্যে চীনের পর্যটক ৪ লাখ ৯৮ হাজার ৫৪০ ও ভারতের ২ লাখ ৮৩ হাজার ৮৮৫ জন।

Advertisements
বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

🔴 সাবস্ক্রাইব করুন

অথচ করোনার আগে ২০১৯ সালে এ সংখ্যা ছিল যথাক্রমে ১৫ লাখ ও সাড়ে ৩ লাখ।

গত সপ্তাহে চীন মালয়েশিয়া ও ইউরোপের কয়েকটি দেশের নাগরিকদের জন্য আগামী মাস থেকে ভিসামুক্ত প্রবেশের সুবিধার ঘোষণা দেয়। অন্যদিকে প্রতিবেশী দেশ থাইল্যান্ড, যাদের অর্থনীতি পর্যটন খতের ওপর অনেকাংশেই নির্ভরশীল, তারাও অনেক দেশের নাগরিকদের মতো চীন ও ভারতীয় পর্যটকদের ভিসার ক্ষেত্রে ছাড় দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সব তথ্য এক ক্লিকে – আপনার জানার একমাত্র ঠিকানা!

দেশ-বিদেশের আপডেট, দরকারি তথ্য, সরকারি-বেসরকারি সেবা, প্রযুক্তির খবর কিংবা লাইফস্টাইল — এক জায়গায়, এক ক্লিকে!

এখনই ভিজিট করুন