আন্তর্জাতিক

ইরানি ড্রোন মোকাবিলায় মধ্যপ্রাচ্যে ১০ হাজার ইন্টারসেপ্টর ড্রোন পাঠিয়েছে যুক্তরাষ্ট্র

Advertisements

মধ্যপ্রাচ্যে ইরানের ড্রোন হামলা প্রতিহত করতে ১০ হাজার ইন্টারসেপ্টর ড্রোন মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেনাবাহিনীর সচিব ড্যান ড্রিসকোল এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল–যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত শুরু হওয়ার পাঁচ দিনের মধ্যেই এসব ড্রোন দ্রুত মধ্যপ্রাচ্যে পাঠানো হয়।

মার্কিন কর্মকর্তাদের মতে, শত্রুপক্ষের ড্রোন মোকাবিলায় ব্যয়বহুল ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার বিকল্প হিসেবে এই ইন্টারসেপ্টর ড্রোনগুলো তুলনামূলক সাশ্রয়ী সমাধান দেবে।

বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

Advertisements
🔴 সাবস্ক্রাইব করুন

ড্রিসকোল জানান, বর্তমানে ব্যবহৃত মেরোপস ইন্টারসেপ্টর ড্রোনের প্রতিটির দাম প্রায় ১৪ হাজার থেকে ১৫ হাজার ডলার।

তবে বিশ্লেষকদের মতে, ইরানের ব্যবহৃত শাহেদ-১৩৬ ড্রোনের তুলনায় এগুলোর দাম এখনও বেশি। ইরানি বিশ্লেষক এসফানদিয়ার বাতমানঘেলিদজের হিসাব অনুযায়ী, একটি শাহেদ-১৩৬ ড্রোন তৈরি করতে প্রায় ৭ হাজার ডলার খরচ হয়।

বিশেষজ্ঞরা বলছেন, ক্রমবর্ধমান ড্রোন যুদ্ধের প্রেক্ষাপটে সস্তা ও দ্রুত মোতায়েনযোগ্য প্রতিরক্ষা প্রযুক্তির দিকে ঝুঁকছে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সব তথ্য এক ক্লিকে – আপনার জানার একমাত্র ঠিকানা!

দেশ-বিদেশের আপডেট, দরকারি তথ্য, সরকারি-বেসরকারি সেবা, প্রযুক্তির খবর কিংবা লাইফস্টাইল — এক জায়গায়, এক ক্লিকে!

এখনই ভিজিট করুন