আন্তর্জাতিক

রাতভর ৮০ যুদ্ধবিমান নিয়ে ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা যুক্তরাষ্ট্র-ইসরায়েলের

Advertisements

ইসরায়েলি সেনাবাহিনী শুক্রবার রাতভর ইরান জুড়ে ৮০টির বেশি যুদ্ধবিমানের মাধ্যমে ব্যাপক হামলা চালিয়েছে। এ হামলায় ২৩০টি গোলাবারুদের বিস্ফোরণে রাজধানী তেহরানসহ দেশের বিভিন্ন স্থানে বিশাল বিস্ফোরণ দেখা গেছে। শনিবার (৭ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

আইডিএফ জানিয়েছে, আক্রমণের লক্ষ্যবস্তুতে রয়েছে আইআরজিসি সামরিক বিশ্ববিদ্যালয়। উৎক্ষেপণ অবকাঠামো সম্বলিত একটি সংরক্ষণাগার এবং ভূগর্ভস্থ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন ও সংরক্ষণের স্থান। তবে হামলার সঠিক অবস্থান প্রকাশ করা হয়নি।

এদিকে সেনা অভিযান শুরু হওয়ার পর ইরানের বিভিন্ন স্থানে মোট ৩ হাজার টার্গেটে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। শনিবার (৭ মার্চ) এ তথ্য জানানো হয় দেশটির সেন্ট্রাল কমান্ড থেকে।

বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

Advertisements
🔴 সাবস্ক্রাইব করুন

মাইক্রো ব্লগিং সাইট এক্সে দেওয়া একটি পোস্টে সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, গত শনিবার থেকে শুরু হওয়া অপারেশন এপিক ফিউরিতে ইরানের ৪৩টি জাহাজ ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে।

হামলার ক্ষেত্রে প্রাধান্য দেওয়া হচ্ছে ইরানের সেই অঞ্চলগুলোকে, যেখান থেকে যে কোনো সময় যুক্তরাষ্ট্রের ওপর আক্রমণ হতে পারে। এসব হামলার লক্ষ্য হিসেবে বলা হয়েছে ইরানের নিরাপত্তাবাহিনীর সরঞ্জাম ধ্বংস করা।

তবে সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, তারা এখন পর্যন্ত ইরানের বেশ কয়েকটি স্কুল, হাসপাতাল এবং বেসামরিক স্থাপনায় হামলার তথ্য নিশ্চিত করেছে। এর অর্থ মার্কিন সেনারা শুধু সামরিক স্থাপন নয়, সাধারণ মানুষের ওপরও হামলা চালিয়েছে। এর মধ্যে মাত্র একটি মেয়েদের প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীসহ ১৬৫ জন নিহত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সব তথ্য এক ক্লিকে – আপনার জানার একমাত্র ঠিকানা!

দেশ-বিদেশের আপডেট, দরকারি তথ্য, সরকারি-বেসরকারি সেবা, প্রযুক্তির খবর কিংবা লাইফস্টাইল — এক জায়গায়, এক ক্লিকে!

এখনই ভিজিট করুন