আন্তর্জাতিক

যুদ্ধ কতদিন চলবে, তা নিয়ে আমরা ভাবছি না: ইরানি জেনারেল

Advertisements

যুক্তরাষ্ট্র এবং ইসরাইলের সঙ্গে যুদ্ধ কতদিন চলবে— তা নিয়ে কোনো দুশ্চিন্তা করছে না ইরান, বরং এ যুদ্ধে দেশটির প্রতিরক্ষা বাহিনীর মূল মনোযোগ নিজেদের লক্ষ্য অর্জন করা এবং যুক্তরাষ্ট্রকে একটি কঠিন জবাব দেওয়া।

ইরানের উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা এবং দেশটির সেনাবাহিনীর অন্তর্গত খতম আল আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স-এর ডেপুটি কমান্ডার জেনারেল কিওমার্স হায়দারি গতকাল বুধবার এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন।

ইরানের আধা-সরকারি বার্তাসংস্থা তাসনিম নিউজ এজেন্সিকে দেওয়া সেই সাক্ষাৎকারে জেনারেল হায়দারি বলেন, “যুদ্ধ কতদিন চলবে— তা নিয়ে আমরা ভাবছি না। কারণ টানা আট বছর ধরে যুদ্ধ (ইরাক-ইরান যুদ্ধ) করার অভিজ্ঞতা আমাদের আছে। এখন যে যুদ্ধ চলছে— তা আমরা শেষ করব এবং যতদিন পর্যন্ত আমরা আমাদের লক্ষ্য অর্জন না করতে পারছি এবং যুক্তরাষ্ট্রকে একটা শক্ত জবাব দিতে না পারছি— ততদিন যুদ্ধ চলবে।”

Advertisements
বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

🔴 সাবস্ক্রাইব করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সব তথ্য এক ক্লিকে – আপনার জানার একমাত্র ঠিকানা!

দেশ-বিদেশের আপডেট, দরকারি তথ্য, সরকারি-বেসরকারি সেবা, প্রযুক্তির খবর কিংবা লাইফস্টাইল — এক জায়গায়, এক ক্লিকে!

এখনই ভিজিট করুন