আন্তর্জাতিক

ট্রাম্পের আহ্বান উপেক্ষা করে সরকারের পাশে ইরানের জনগণ

Advertisements

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার পর ইরানে জনগণের বড় একটি অংশ সরকারের প্রতি সমর্থন জানিয়ে ঐক্যবদ্ধ হচ্ছে বলে জানিয়েছেন তেহরানভিত্তিক এক বিশ্লেষক।

ইরানের নেতাদের বিরুদ্ধে জনগণকে ‘নিজেদের দেশ ফিরে নিতে’ আহ্বান জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বাস্তবে এসব হামলার পর অনেক ইরানি সরকারের পাশে দাঁড়িয়ে দেশকে সমর্থন জানাচ্ছেন।

মধ্যপ্রাচ্য স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টারের সিনিয়র গবেষক আবাস আসলানি বলেন, দেশের নেতাদের বিরুদ্ধে রাস্তায় নামার পরিবর্তে তেহরানসহ বিভিন্ন শহরে সমাবেশ হচ্ছে, যেখানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার নিন্দা জানানো হচ্ছে এবং রাজনৈতিক ব্যবস্থার প্রতি সমর্থন প্রকাশ করা হচ্ছে।

Advertisements
বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

🔴 সাবস্ক্রাইব করুন

তিনি বলেন, সমাজের একটি অংশ আগে মনে করত, অর্থনৈতিক অবস্থা বা রাজনৈতিক ব্যবস্থায় অসন্তুষ্ট হওয়ায় হয়তো ট্রাম্প তাদের সহায়তায় এগিয়ে আসবেন। তবে বর্তমান পরিস্থিতিতে অনেকের কাছেই পরিষ্কার হয়ে গেছে যে যুক্তরাষ্ট্র তাদের সহায়তা করতে আসেনি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সব তথ্য এক ক্লিকে – আপনার জানার একমাত্র ঠিকানা!

দেশ-বিদেশের আপডেট, দরকারি তথ্য, সরকারি-বেসরকারি সেবা, প্রযুক্তির খবর কিংবা লাইফস্টাইল — এক জায়গায়, এক ক্লিকে!

এখনই ভিজিট করুন