আন্তর্জাতিক

পুতিনের মাথার ওপর হঠাৎ উড়ল বি-২ বোমারু বিমান! (ভিডিও)

আলাস্কার মার্কিন সেনাঘাঁটি জয়েন্ট বেস এলমেনডর্ফ–রিচার্ডসন এর রানওয়ের ওপর রাখা রেড কার্পেটের উপরে দাঁড়িয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে করমর্দন সেরে পাশাপাশি হাঁটতে শুরু করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। হঠাৎই মাথার উপরে উড়ে এল একটি মার্কিন স্টেল্‌থ বোমারু বিমান বি-২ স্পিরিট।

Advertisements

শুক্রবার (১৫ আগস্ট) আলাস্কার অ্যাঙ্কোরেজে বহুল প্রতিক্ষীত বৈঠকে মিলিত হন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

 
বৈঠকের আগে রুশ প্রেসিডেন্টকে বর্ণাঢ্য অভ্যর্থনা জানান ট্রাম্প। আয়োজনে ছিল নজরকাড়া একটি বিমান মহড়া, যা কূটনৈতিক পরিবেশের মাঝেই সামরিক শক্তির একটি শক্ত বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে।
 
পুতিনের অভ্যর্থনার অংশ হিসেবে তার মাথার উপর দিয়ে উড়ানো হয় একটি বি-২ স্টেলথ বোমারু বিমান। এর সঙ্গে ছিল চারটি এফ-৩৫ যুদ্ধবিমান এবং দুই পাশে রাখা ছিল দুটি এফ-২২ ফাইটার জেট।
 
 
২২ সেকেন্ডের ভাইরাল একটি ভিডিওতে দেখা যায়, দুই প্রেসিডেন্ট যখন অ্যাঙ্কোরেজের এলমেনডর্ফ-রিচার্ডসন জয়েন্ট বেসে লাল গালিচার উপর দিয়ে হেঁটে যাচ্ছেন, তখনই বি-২ বোমারু বিমান এবং যুদ্ধবিমান তাদের উপর দিয়ে উড়ে যাচ্ছে। এসময় হাঁটার গতি মন্থর করে ঘাড় ঘুরিয়ে আকাশের দিকে তাকান ভ্লাদিমির পুতিন। 

বি-২ স্টেলথ বোমারু বিমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম উন্নত ও ব্যয়বহুল সামরিক অস্ত্র হিসেবে বিবেচনা করা হয়। রয়টার্সের বরাতে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিটি বি-২ বিমানের দাম প্রায় ২০০ কোটি মার্কিন ডলার। বিমানটি রাডারে খুবই কম দৃশ্যমান, ফলে শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে গভীর লক্ষ্যবস্তুতে নির্ভুল হামলা চালাতে সক্ষম।

Advertisements
বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

🔴 সাবস্ক্রাইব করুন
 
মার্কিন বিমান বাহিনী জানিয়েছে, এই মনুষ্যবাহী বোমারু বিমানটি পৃথিবীর যেকোনো প্রান্তে গোপনে প্রবেশ করে নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম। এটি পারমাণবিক এবং প্রচলিত অস্ত্র বহন করতে পারে।
 
গত জুন মাসে বি-২ বিমান ব্যবহার করে ইরানের বিভিন্ন ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনায় বড় ধরনের হামলা চালানো হয়েছিল। ‘অপারেশন মিডনাইট হ্যামার’ নামে চালানো সেই অভিযানে সাতটি বি-২ বিমান ৩৬ ঘণ্টা একটানা উড়ে ‘বাংকার বাস্টার’ বোমা ফেলে লক্ষ্যবস্তু ধ্বংস করে।
 
আলাস্কার এলমেনডর্ফ ঘাঁটির দুই কর্মকর্তার বরাতে জানা গেছে, শীর্ষ বৈঠকের আগে দুটি বি-২ বোমারু বিমান ঘাঁটিতে উড়িয়ে আনা হয়। এফ-৩৫ যুদ্ধবিমানগুলো আসে কাছের আইলসন বিমান ঘাঁটি থেকে। এফ-২২ যুদ্ধবিমানগুলো এলমেনডর্ফ ঘাঁটিতেই মোতায়েন ছিল।
 
সূত্র: এনডিটিভি, বিবিসি, রয়টার্স

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সব তথ্য এক ক্লিকে – আপনার জানার একমাত্র ঠিকানা!

দেশ-বিদেশের আপডেট, দরকারি তথ্য, সরকারি-বেসরকারি সেবা, প্রযুক্তির খবর কিংবা লাইফস্টাইল — এক জায়গায়, এক ক্লিকে!

এখনই ভিজিট করুন