বিনোদন খবর

ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের সহায়তায় যুক্তরাষ্ট্রের কনসার্ট থেকে আয়ের অংশ দান করবেন জেমস

Advertisements
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের প্রতি গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন দেশের প্রখ্যাত ব্যান্ডশিল্পী জেমস ও তার ব্যান্ড ‘নগর বাউল’। একইসঙ্গে জানানো হয়েছে, তাদের যুক্তরাষ্ট্রের আসন্ন এক কনসার্ট থেকে প্রাপ্ত আয়ের একটি অংশ ব্যয় করা হবে এ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী ও নিহতদের পরিবারের সহায়তায়।
বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন নগরবাউলের সদস্যরা। ২৫ জুলাই যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের বৃহত্তম শহর ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘নগর বাউল জেমস লাইভ ইন ফিলাডেলফিয়া’ শীর্ষক কনসার্ট। রিভারাইন এন্টারটেইনমেন্ট আয়োজিত এই কনসার্ট থেকে সংগৃহীত অর্থের একটি অংশ দান করা হবে দুর্ঘটনার ক্ষতিগ্রস্তদের জন্য।
আয়োজকদের পক্ষ থেকে ফেসবুকে জানানো হয়, “ঢাকার মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রাণহানি ও শিক্ষার্থীদের ক্ষতির ঘটনায় আমাদের হৃদয় ভেঙে গেছে। এ শোকের মুহূর্তে আমরা দেশের মানুষের পাশে আছি। কনসার্টের টিকিট বিক্রির একটি অংশ সরাসরি ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের সহায়তায় ব্যয় করা হবে। আমরা এক হচ্ছি -শুধু সংগীতের জন্য নয়, আরোগ্য, ঐক্য ও ভবিষ্যতের আশায়।”
এদিকে, নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে এক শোকবার্তায় জেমস লেখেন, “এই ভয়াবহ দুর্ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত ও শোকাহত। মাইলস্টোন কলেজের সেই অমূল্য শিক্ষার্থীদের প্রতি আমাদের গভীর সমবেদনা, যাদের উজ্জ্বল ভবিষ্যৎ থেমে গেল। আহতদের ও তাদের পরিবারের প্রতি আমাদের প্রার্থনা ও সহমর্মিতা রইল।”
শোকবার্তায় তিনি আরও লেখেন, “বাংলাদেশ সেনাবাহিনী, ফায়ার সার্ভিস এবং সংশ্লিষ্ট উদ্ধারকর্মীদের আন্তরিক কৃতজ্ঞতা জানাই, যারা দ্রুত ও সাহসিকতার সঙ্গে পরিস্থিতি সামাল দিয়েছেন।”
জেমস নিহতদের আত্মার মাগফিরাত, আহতদের দ্রুত আরোগ্য এবং শোকসন্তপ্ত পরিবারের জন্য সমবেদনা জানিয়ে লেখেন-মাইলস্টোন কলেজের শিক্ষার্থী, শিক্ষক ও পরিবারের পাশে আছে নগর বাউল পরিবার।

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সব তথ্য এক ক্লিকে – আপনার জানার একমাত্র ঠিকানা!

দেশ-বিদেশের আপডেট, দরকারি তথ্য, সরকারি-বেসরকারি সেবা, প্রযুক্তির খবর কিংবা লাইফস্টাইল — এক জায়গায়, এক ক্লিকে!

এখনই ভিজিট করুন