বিনোদন খবর

‘কিসের এতো আন্দোলন, সুখে থাকতে ভূতে কিলায়’

Advertisements

কোটা সংস্কার আন্দোলন নিয়ে যখন উত্তাল সারাদেশ তখন শিক্ষার্থীদের এই আন্দোলন নিয়ে বিতর্কিত স্ট্যাটাস দিলেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা শিরিন শিলা। বৃহস্পতিবার দুপুরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে এই নায়িকা লিখেছেন, ‘কিসের এতো আন্দোলন ভাই, সুখে থাকতে ভূতে কিলায়।’

শিলার এমন স্ট্যাটাসে রীতিমতো হতবাক হয়েছেন নেটিজেনরা। মাহফুজুর রহমান নামে একজন প্রশ্ন ছুঁড়ে নায়িকাকে জিজ্ঞেস করেন, মাথা ঠিক আছে?

জবাবে এই অভিনেত্রী বলেন, ‘আন্দোলন করে নিজের জীবন হারানোর কোনো মানে হয় না। সবার একটা সুন্দর ভবিষ্যৎ আছে। নিজের পরিবারের কথা ভাবা উচিত।’

বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

🔴 সাবস্ক্রাইব করুন

এরপরই কমেন্টবক্সে নায়িকার স্ট্যাটাসের কড়া প্রতিবাদ জানান নেটিজেনরা। বাধ্য হয়ে পোস্টের কমেন্ট সেকশন বন্ধ করে দেন শিরিন শিলা। তবুও থামানো যায়নি ভক্তদের আক্রমণ।

Advertisements

বিভিন্ন গ্রুপে ছড়িয়ে পড়েছে শিরিন শিলার এই স্ট্যাটাস। যেখানে একজন নায়িকার এমন মন্তব্যের কড়া সমালোচনা করেছেন শিক্ষার্থীরা ও আন্দোলনকারীরা। তাকে ক্ষমা চাইতেও বলেছেন অনেকে।

প্রসঙ্গত, সিনেমায় না থাকলেও ব্যক্তিজীবনের বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের জন্য বরাবরই আলোচিত শিরিন শিলা। গত বছর এক প্রতিবন্ধী ছেলে জড়িয়ে চুমু দিতে চাওয়ার ভিডিও ভাইরাল করে আলোচনায় আসেন তিনি। এছাড়াও আরও বিভিন্ন বিতর্কিত বিষয়ে বারবার সংবাদের শিরোনাম হয়েছেন।

নায়িকা হিসেবে পরিচিতি থাকলেও ক্যারিয়ারে তেমন কোনো উল্লেখযোগ্য সিনেমায় কাজ করেননি শিরিন শিলা। সম্প্রতি মুক্তি পেয়েছে তার ‘ঘর ভাঙা সংসার’ সিনেমা। এতে শিলার বিপরীতে অভিনয় করেছেন মনোয়ার হোসেন ডিপজল। এছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আঁচল আঁখি, বড়দা মিঠু, মধুয়া মধু, কিশোর, মিশা সওদাগরসহ আরও অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সব তথ্য এক ক্লিকে – আপনার জানার একমাত্র ঠিকানা!

দেশ-বিদেশের আপডেট, দরকারি তথ্য, সরকারি-বেসরকারি সেবা, প্রযুক্তির খবর কিংবা লাইফস্টাইল — এক জায়গায়, এক ক্লিকে!

এখনই ভিজিট করুন