বিনোদন খবর

দুই যুগ পর ‘গ্ল্যাডিয়েটর ২’, থাকছে বড় চমক

Advertisements

হলিউডের সবচেয়ে জনপ্রিয় সিনেমাগুলোর একটি ‘গ্ল্যাডিয়েটর’ মুক্তির দুই যুগ পর আসছে ‘গ্ল্যাডিয়েটর ২’। আগামী ২২ নভেম্বর ছবিটি মুক্তি পাচ্ছে বলে খবর পাওয়া গেছে।

ইতোমধ্যে মুক্তি পেয়েছে সিনেমাটির ট্রেলার। এছাড়াও সিনেমার চরিত্রের পোস্টারেও রয়েছে বড় চমক।

‘গ্ল্যাডিয়েটর ২’ সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ডেনজেল ওয়াশিংটন। তার চরিত্রের পোস্টারটি ইতোমধ্যে দর্শকেরা পছন্দ করেছেন। এছাড়া অভিনেতা পল মেসকালকে দেখা যাবে লুসিয়াস চরিত্রে। ‘মারকাস অ্যাকাসিয়াস’ চরিত্রে পেদ্রো প্যাসক্যালের পরিচালনায় এবারও থাকছেন রিডলি স্কট। প্রথম পর্বে ‘ম্যাক্সিমাস’ চরিত্রে অভিনয় করে দর্শকের মন জয় করেছিলেন রাসেল ক্রো। কিন্তু সিনেমার শেষে চরিত্রটির মৃত্যু হওয়ায় দ্বিতীয় পর্বে দেখা যাবে না এই তারকাকে।

Advertisements
বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

🔴 সাবস্ক্রাইব করুন

উল্লেখ্য, ২০০০ সালে মুক্তি পাওয়া ‘গ্ল্যাডিয়েটর’ ছবি বিশ্বব্যাপী ৫০৩.২ মিলিয়নেরও বেশি মার্কিন ডলার আয় করেছিল। সে সময় ছবিতে যথাক্রমে লুসিলা এবং জুবা চরিত্রে অভিনয় করা কনি নিলসেন এবং ডিজিমন হাউন্সউ সিক্যুয়েলে তাদের ভূমিকা পুনরায় অভিনয় করবেন। এছাড়া ছবিতে রয়েছেন ব্যারি কেওগান, ডেনজেল ​ওয়াশিংটন, ডেরেক জ্যাকবি, এবং জোসেফ কুইন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সব তথ্য এক ক্লিকে – আপনার জানার একমাত্র ঠিকানা!

দেশ-বিদেশের আপডেট, দরকারি তথ্য, সরকারি-বেসরকারি সেবা, প্রযুক্তির খবর কিংবা লাইফস্টাইল — এক জায়গায়, এক ক্লিকে!

এখনই ভিজিট করুন