বিনোদন খবর

শাকিবের মা-ভাবি হতে চাই না : মাহি

Advertisements

প্রথমবারের মতো পর্দায় শাকিব খানের মায়ের চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। গেল ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত ‘রাজকুমার’ সিনেমায় শাকিবের মায়ের চরিত্রে দেখা মেলে এই নায়িকার। 

দীর্ঘদিন পর পর্দায় রাজকুমার সিনেমা দিয়ে কামব্যাক করেন মাহি। যদিও চিরচেনা রূপে দেখা মেলেনি অভিনেত্রীর। সম্পূর্ণ ভিন্ন এক অবতারে হাজির হয়ে দর্শকদের চমকে দেন এই তারকা।

তবে পর্দায় আবারও নায়িকার চরিত্রেই ফেরার চেষ্টা করছেন মাহিয়া মাহি। ব্যক্তিজীবনে নানা ধকল গেলেও দারুণভাবেই ঘুরে দাঁড়াচ্ছেন তিনি। এখন কেবল অপেক্ষা করছেন, ভালো কিছু সিনেমার গল্প-অফারের।

Advertisements
বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

🔴 সাবস্ক্রাইব করুন

শাকিবের মায়ের চরিত্রে অভিনয় করার মতো কোনো চরিত্র পেলে কাজ করবেন কি না, এমন প্রশ্নে মাহি বলেন— ‘না, শাকিবের মা-ভাবি হতে চাই না। তবে তার সঙ্গে কাজের ইচ্ছে সবসময়ই আছে। কারণ শাকিব খানের বিকল্প আছে বলে আমার মনে হয় না। তার যে অভিনয়সত্তা এবং স্টারডম রয়েছে, এটা গড গিফটেড। এখানে শুধু পরিশ্রম নয়, আরও অনেক কিছুই রয়েছে। অনেকেই খুব চেষ্টা করে হয়তো তার কাছাকাছি যেতে পারবে, কিন্তু একজন শাকিব খান হতে পারবে না।’

সবশেষ এই তারকা বলেন, ‘আমি ব্যস্ত অভিনেত্রী হতে চাই না। একের পর এক কাজ করার ইচ্ছে নেই। ভালো কাজের জন্য বছরের পর বছর অপেক্ষা করতেও আপত্তি নেই। মানুষ যেন আমাকে ব্যস্ত অভিনেত্রী তকমা না দেয়। তারা যেন আমার অভিনয়ে মুগ্ধ হয়, তৃপ্ত হয়। শুধু কাজের সংখ্যা বাড়ানোটা আমার কাছে গুরুত্বপূর্ণ নয়। অগ্নি, পোড়ামন-এর মতো বছরে যদি একটাও ভালো সিনেমা করতে পারি, সেটাই আমার জন্য অনেক বড় প্রাপ্তি হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সব তথ্য এক ক্লিকে – আপনার জানার একমাত্র ঠিকানা!

দেশ-বিদেশের আপডেট, দরকারি তথ্য, সরকারি-বেসরকারি সেবা, প্রযুক্তির খবর কিংবা লাইফস্টাইল — এক জায়গায়, এক ক্লিকে!

এখনই ভিজিট করুন