বিনোদন খবর

ছেলে পূণ্যকে নিয়ে সবুজের রাজ্যে পরীমণি

Advertisements

ঢাকাই চিত্রনায়িকা পরীমণি। ঢালিউড অভিনেতা শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর ছেলে পূণ্য ও দত্তক নেওয়া কন্যা প্রিয়মকে সঙ্গে নিয়েই কাটে তার সংসার। মাঝে মাঝে সময় পেলে সন্তানদের নিয়ে শহরের কোলাহল ছেড়ে পাড়ি দেন বিভিন্ন জায়গায়। গেলো ঈদেও ছেলে পূণ্যকে নিয়ে বরিশালে পরিবারের সঙ্গে সময় কাটিয়ে এসেছেন পরীমণি। এদিকে পরীর হাতে মেহেদির দাগ এখনও পুরোপুরি ওঠেনি। এরই মধ্যে ছেলে রাজ্যকে নিয়ে আবার বরিশাল পাড়ি দিয়েছেন চিত্রনায়িকা।  

বৃহস্পতিবার সকালে সামাজিক মাধ্যমে কয়েকটি ছবি পোস্ট করেন পরীমণি। দেখা যায়, ছেলে পূণ্য ও হাতে একটি ক্যামেরা নিয়েই সবুজের রাজ্যে ডুব দিয়েছেন চিত্রনায়িকা। চারিদিকে দেখা যাচ্ছে শুধু গাছপালা ও গুল্ম। রৌদ্রোজ্জ্বল আবহাওয়ায়, সবুজের বেড়ায়; নীল আকাশের নিচে ছেলে পূণ্যকে নিয়ে পরীর আনন্দ উচ্ছ্বাস ছিলো যেন দেখার মতো। এতে নেটমাধ্যমে পরীর অনুরাগীরাও বেশ মুগ্ধ। একে একে শখ-আহলাদের আদুরে ছেলেকে নিয়ে নায়িকাকে ক্যামেরাবন্দি হতে দেখে শুভাকাঙ্ক্ষীরা ছড়িয়ে দেন ভালোবাসায়।

ছবিতে দেখা যায়, এ সময় পরীমণির পরনে ক্রিম রঙয়ের টি শার্ট ও সবুজ ট্রাউজার। পূণ্যর গায়ে নীল শার্ট। ছেলেকে কাঁধে তুলে আঁকড়ে ধরে আছেন পরী। সবুজ প্রকৃতিকে উপভোগ করার এক মুহূর্তে মিষ্টি হাসি দেখিয়ে ক্যামেরায় পোজ দেয় পরীমণি ও পূণ্য। মা-ছেলের এমন অসাধারণ হাসি দেখে রীতিমতো হৃদয় ছুঁয়ে যায় ভক্তদের।

Advertisements
বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

🔴 সাবস্ক্রাইব করুন

সম্প্রতি শোবিজের বাইরে সম্প্রতি ফের আলোচনায় এসেছেন পরীমণি। কারণ, তার সঙ্গে সম্পর্কে জড়িয়ে চাকরি হারাতে বসেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান বিভাগের সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) গোলাম সাকলায়েন। এমন খবরের পর সাকলায়েনের সঙ্গে তার সম্পর্ক স্পষ্ট না করলেও ওই পুলিশ কর্মকর্তার পাশে দাঁড়িয়েছেন নায়িকা। এর পর থেকেই পরীমণি-সাকলায়েন ইস্যু নিয়ে সরগরম সামাজিক মাধ্যম।

এরই মধ্যে বুধবার সকালে ছেলে পূণ্যকে নিয়ে নিজ শহর বরিশালের পথে উড়াল দেন পরী। বরিশাল বিমানবন্দর থেকে পূণ্যকে কোলে নিয়ে ছবি তুলে তা পোস্ট করেন সামাজিক মাধ্যমে। যদিও পরীমণির এই বরিশাল সফরে সমসাময়িক ইস্যুর কোনো প্রভাব পড়তে দেখা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সব তথ্য এক ক্লিকে – আপনার জানার একমাত্র ঠিকানা!

দেশ-বিদেশের আপডেট, দরকারি তথ্য, সরকারি-বেসরকারি সেবা, প্রযুক্তির খবর কিংবা লাইফস্টাইল — এক জায়গায়, এক ক্লিকে!

এখনই ভিজিট করুন