বিনোদন খবর

আমার পেছনে দুইটা প্রকাশনী ঘুরেছে, বই বের করতে চায় : জায়েদ খান

Advertisements

প্রতিবারের মতো এবারের অমর একুশে বইমেলাতেও অসংখ্য নতুন বই প্রকাশিত হয়েছে। বিশেষ করে স্বীকৃত লেখক কিংবা লেখকের বাইরে বিভিন্ন ব্যক্তিরাও তাদের নামে বই ছাপিয়েছেন। যা নিয়ে বেশ আলোচনার সৃষ্টি হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

বিশেষ করে বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের আলোচিত দম্পতি খন্দকার মুশতাক আহমেদ ও সিনথিয়া ইসলাম তিশার দুইটি বইকে কেন্দ্র করে সেই বিতর্কের পরিমাণ আরও বৃদ্ধি পেয়েছে।

এবারের বইমেলায় খন্দকার মুশতাকের দুইটি বই প্রকাশ পেয়েছে। নিজেদের বইয়ের প্রচারণায় বইমেলায় গিয়ে অপদস্থের শিকার হয়েছেন তারা। যা নিয়ে মুখ খুলেছেন সচেতন মহল থেকে শুরু করে তারকারাও।

বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

🔴 সাবস্ক্রাইব করুন

এক আলাপচারিতায় চিত্রনায়ক জায়েদ খান জানালেন, এবারের বইমেলার আগে তার পেছনেও দুইটি প্রকাশনী ঘুরেছে বই প্রকাশ করার জন্য।

Advertisements

এই নায়ক বলেন, ‘বইমেলা শুরুর আগে দুইটি প্রকাশনী আমার পেছনে লেগে ছিল। তারা চেয়েছিল, আমার নামে বই বের করবে। কিন্তু আমি রাজি হইনি। সরাসরি জানিয়ে দিয়েছি, এসব আমার জন্য নয়। কারণ আমি লেখক নই, একজন অভিনেতা। তাই অভিনয়টাই করতে চাই। ’

জায়েদ খান আরও বলেন, ‘শুধু খন্দকার মুশতাক আহমেদ ও তিশা দম্পতির সমালোচনা করলেই হবে না, আপনি খোঁজ নিন তাদের বই কারা বের করেছে। তারাও দোষী। কারণ কেউ ভাইরাল হলেই এইসব প্রকাশনী তাদের বাড়ি বাড়ি চলে যায়, নানা প্রলোভন দেখিয়ে তাদের বই প্রকাশ করান।’

প্রসঙ্গত, কিছুদিন আগে রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সদস্য খন্দকার মুশতাক আহমেদ একই কলেজের শিক্ষার্থী সিনথিয়া ইসলাম তিশাকে বিয়ে করে আলোচনায় আসেন। তারা ভালোবেসে একে অপরকে বিয়ে করেছেন বলে জানান। তাদের বিয়ের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সব তথ্য এক ক্লিকে – আপনার জানার একমাত্র ঠিকানা!

দেশ-বিদেশের আপডেট, দরকারি তথ্য, সরকারি-বেসরকারি সেবা, প্রযুক্তির খবর কিংবা লাইফস্টাইল — এক জায়গায়, এক ক্লিকে!

এখনই ভিজিট করুন