বিনোদন খবর

সিনেমার শুটিংয়ে ফিরছেন শাবনূর

Advertisements

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর। দীর্ঘ তিন বছর পর সম্প্রতি তিনি দেশে আসেন। দেশে আসার পরই শোনা যায়, বিরতির পর ক্যামেরার সামনে দাঁড়াতেই তাঁর ঢাকায় ফেরা।

‘রঙ্গনা’ শিরোনামের নতুন এই সিনেমা পরিচালনা করছেন তরুণ নির্মাতা আরাফাত হোসাইন। এই সিনেমা দিয়েই দীর্ঘদিন পর নতুন বছরের শুরুতে ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন শাবনূর।

এদিকে প্রথমবারের মতো ‘রঙ্গনা’ সিনেমা পরিচালনা করছেন আরাফাত। এর আগে বেশ কিছু সিনেমায় সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন তিনি। তবে শাবনূরের বিপরীতে কাকে নেওয়া হচ্ছে এই সিনেমায় তা এখনই খোলাসা করেননি এই নির্মাতা।

বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

Advertisements
🔴 সাবস্ক্রাইব করুন

আরাফাত বলেন, থ্রিলার গল্পে সিনেমাটি নির্মিত হবে। দর্শকরা এখনো তাকে পর্দায় দেখতে চান। আর আমারও ইচ্ছে শুরুতে তাকে নিয়ে কাজ করার। সে অনুযায়ী গল্প লেখা। তাকে অসংখ্য রোমান্টিক গল্পের সিনেমায় দেখা গেছে। এটি নারী কেন্দ্রিক গল্প হলেও রয়েছে ভিন্নতা। তাকে ঘিরেই সিনেমাটি এগিয়ে যাবে। নতুন বছরে সিনেমাটির শুটিং শুরু হবে। একটানা কাজ করে শেষ হবে এর চিত্রায়ণ। সিনেমাটি ঈদে মুক্তির পরিকল্পনা রয়েছে।

নতুন সিনেমা দিয়ে ফেরা প্রসঙ্গে শাবনূর বলেন, অস্ট্রেলিয়া থাকাকালীন সাত মাস আগে ‘রঙ্গনা’র গল্পটি আমাকে পাঠানো হয়। তখনই কাজটি করতে রাজি হই। সিনেমার গানগুলো খুবই চমৎকার। কবির বকুল ভাইয়ের হাতে জাদু আছে। সিনেমাটির গান শুনেই ইচ্ছে করেছিল লাফ দিয়ে শুটিংয়ে নেমে যাই। এই সিনেমা দিয়েই ক্যামেরার সামনে দাঁড়াব। এখন নিজেকে প্রস্তুত করছি। আশা করছি, দর্শকরা দারুণ কিছু পেতে যাচ্ছেন।

‘রঙ্গনা’ সিনেমায় তিনটি গান থাকছে। গানগুলো লিখেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গীতিকার কবির বকুল। দুটি গান গাইবেন এবং সুর ও সঙ্গীতায়োজন করবেন শ্রোতাপ্রিয় গায়ক ইমরান মাহমুদুল। সিনেমাটির কাহিনি লিখেছেন নির্মাতা নিজেই। চিত্রনাট্য ও সংলাপ করেছেন তন্ময় মুক্তাদির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সব তথ্য এক ক্লিকে – আপনার জানার একমাত্র ঠিকানা!

দেশ-বিদেশের আপডেট, দরকারি তথ্য, সরকারি-বেসরকারি সেবা, প্রযুক্তির খবর কিংবা লাইফস্টাইল — এক জায়গায়, এক ক্লিকে!

এখনই ভিজিট করুন