বিনোদন খবর

চাঁদ রাতে আসছে নির্মাতা রিজভী ইয়ামিনের “বন্ধু আমার হইলিনা আপন”

Advertisements

এস বি সোহেলঃ সম্প্রতি নির্মিত হয়েছে মিউজিক্যাল ফিল্ম “বন্ধু আমার হইলিনা আপন” ঈদের নতুন এই গানে কন্ঠ দিয়েছেন শিল্পী শাহীন আলম। গানটিতে কন্ঠ দেওয়ার পাশাপাশি উদীয়মান মডেল ইমা ইয়াসমিনের সাথে জুটি বেধে জুটি বেধে অভিনয় করেছেন তিনি।

মিউজিক্যাল ফিল্মটি’তে গ্রামের একটি সাদামাটা প্রেম, প্রতিশ্রুতি, বিশ্বাসঘাতকতার গল্প উঠে এসেছে। মুন্সিগঞ্জের বিভিন্ন মনোরম লোকেশনে গানটির দৃশ্য ধারণ করা হয়েছে। চাঁদ রাত’ অর্থাৎ ঈদুল আযহা আগের রাতে এই মিউজিক্যাল ফিল্ম’টি “তাহি মিউজিক” ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে।

নির্মাতা রিজভী ইয়ামিন বলেন, “বন্ধু আমার হইলিনা আপন” গানটি কন্ঠশিল্পী শাহীন আলম খুব দরদ দিয়ে গেয়েছেন ৷ এই গানের মিউজিক ভিডিওর দৃশ্য ধারণ আমরা অনেক আগেই শেষ করেছি ৷ আমার টিমের সকলকে ধন্যবাদ জানাচ্ছি, তারা সর্বোচ্চ চেষ্টা করেছে একটি ভালো মিউজিক ভিডিও যাতে আমরা দর্শকদের উপহার দিতে পারি। আমি গানটি নিয়ে অনেক আশাবাদী। আশা করি মিউজিক ভিডিও দেখে দর্শক হতাশ হবেন না৷

Advertisements
বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

🔴 সাবস্ক্রাইব করুন

গান প্রসঙ্গে কন্ঠশিল্পী শাহীন আলম বলেন, দীর্ঘদিন পরে নতুন একটি মৌলিক গান করলাম। আমার লেখা ও সুরে গানটির সংগীতায়োজন করেছেন এম এ রহমান। আশা করি গানটি সকলের কাছে ভালো লাগবে।

মডেল ইমা ইয়াসমিন বলেন, আমার লাইফে প্রথম বারের মত ক্যামেরার সামনে দাঁড়ানো। খুবই এক্সাইটেড ছিলাম। এই মিউজিক ভিডিওর ডিরেক্টর রিজভী ইয়ামিন ভাই এবং তার টিমের সবাই আমাকে অনেক হেল্প করেছেন। আমি ধন্যবাদ দিতে চাই কাস্টিং ডিরেক্টর এস বি সোহেল ভাইকে। আমাকে এতো ভাল একটি প্রজেক্টে কাজ করার সুযোগ করে দেওয়ার জন্য। আমি আশাবাদী “বন্ধু আমার হইলিনা আপন” মিউজিক্যাল ফিল্ম’টি দর্শক-শ্রোতার হৃদয়ে নাড়া দিবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সব তথ্য এক ক্লিকে – আপনার জানার একমাত্র ঠিকানা!

দেশ-বিদেশের আপডেট, দরকারি তথ্য, সরকারি-বেসরকারি সেবা, প্রযুক্তির খবর কিংবা লাইফস্টাইল — এক জায়গায়, এক ক্লিকে!

এখনই ভিজিট করুন