বিনোদন খবর

শাকিবের ‘রাজকুমার’ সিনেমার শুটিং শুরু, সঙ্গে মার্কিন নায়িকা

Advertisements

ফিতা কেটে আজ (১২ ডিসেম্বর) সকাল ১০টায় ‘রাজকুমার’ সিনেমার শুটিং শুরু করেছেন ঢালিউড সুপার স্টার শাকিব খান। তার সঙ্গে শুটিংয়ে অংশ নিচ্ছেন মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকালে জাগো নিউজকে বিষয়টি জানান সিনেমার নির্মাতা হিমেল আশরাফ। এ প্রসঙ্গে ‘প্রিয়তমা’ খ্যাত এ পরিচালক বলেন, ঢাকায় চারদিন শুটিং করব। তারপর ১২ দিন শুটিং হবে পাবনায়। এরপর সামনের বছর শুটিং করব আমেরিকায়।

জানা গেছে, ‘রাজকুমার’ সিনেমাটি প্রেম, পারিবারিক সম্পর্ক এবং একজন স্বপ্নবাজ তরুণের বাংলাদেশ থেকে আমেরিকায় যাত্রার গল্পকে কেন্দ্র করে নির্মিত হবে।

Advertisements
বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

🔴 সাবস্ক্রাইব করুন

এদিকে হলিউডে বেশ কিছু সিনেমায় কাজ করেছেন অভিনেত্রী কোর্টনি কফি। সেসবের মধ্যে রয়েছে ‘ডোমিনোস’, ‘রিভেঞ্জিং অ্যাঞ্জেলস কাল দ্য হার্ড’, ‘দ্য স্টর্ম’ সিনেমাগুলো। সিনেমাগুলো ইংরেজি ভাষায় নির্মিত হয়েছে। ‘রাজকুমার’ সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো বাংলা সিনেমায় কাজ করবেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সব তথ্য এক ক্লিকে – আপনার জানার একমাত্র ঠিকানা!

দেশ-বিদেশের আপডেট, দরকারি তথ্য, সরকারি-বেসরকারি সেবা, প্রযুক্তির খবর কিংবা লাইফস্টাইল — এক জায়গায়, এক ক্লিকে!

এখনই ভিজিট করুন