বিনোদন খবর

দেশে ফিরেছেন আত্মহত্যার প্ররোচনা মামলায় অভিযুক্ত অভিনেত্রী তিথি

Advertisements

অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরার আত্মহত্যার প্ররোচনা মামলার অন্যতম অভিযুক্ত অভিনেত্রী ইফফাত আরা তিথি নেপাল থেকে দেশে ফিরেছেন। বিষয়টি অভিনেত্রী নিজেই গণমাধ্যমকে জানিয়েছেন।

দেশে ফেরার কথা জানিয়ে তিথি বলেন, ‘অনেকেই অভিযোগ করছেন ‘আলভী তার স্ত্রীকে শেষ দেখা দেখতে আসেননি, তার গার্লফ্রেন্ডকে নিয়ে নেপালে ঘুমিয়ে আছে’-এটা ভুল কথা। আমি পুরো টিমের সঙ্গে সোমবার (২ মার্চ) দেশে এসেছি। যেদিন ইকরা আত্মহত্যা করে ওই দিন একটা টিকিটের জন্য অনেক জায়গায় ফোন দেওয়া হয়েছে। প্রথম দিন কোথাও টিকিট পাওয়া যায়নি। পরের দিনের টিকিট ব্যবস্থা করে টিমের সবাই দেশে ফিরেছি।’

এদিকে শোবিজে অনেক দিন ধরেই গুঞ্জন ছিল, সহশিল্পী ইফফাত আরা তিথির সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন জাহের আলভী। ইকরার আত্মহত্যার পর তার বান্ধবীরাও দাবি করেন, আলভী ও তিথির পরকীয়ার কারণেই মানসিকভাবে ভেঙে পড়েছিলেন ইকরা, যা তাকে আত্মহত্যার পথে ঠেলে দিয়েছে।

বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

Advertisements
🔴 সাবস্ক্রাইব করুন

অবশ্য আলভীকে বরাবরই নিজের ‘ভালো বন্ধু’ বলে এসেছেন এই অভিনেত্রী। অভিনেতার সঙ্গে প্রেমের গুঞ্জন প্রসঙ্গে তিথি বলেন, তার (আলভী) সঙ্গে আমি দীর্ঘদিন ধরে কাজ করছি। কোনো অফিসে যখন আপনার কলিগ থাকে, আপনি যখন তার সঙ্গে চার-পাঁচ বছর অফিস করবেন, তখন আপনার সঙ্গে তার ভালো বন্ধুত্ব হতেই পারে। আমি আগেও বলেছি যে, ইন্ডাস্ট্রিতে আলভী আমার সবচেয়ে ভালো বন্ধু।

উল্লেখ্য, শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১২টায় গলায় দড়ি দেওয়া অবস্থায় পরিবারের সদস্যরা অভিনেতা আলভীর স্ত্রী ইকরাকে উদ্ধার করেন। এরপর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এই ঘটনায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে ইতোমধ্যে রাজধানীর পল্লবী থানায় জাহের আলভী, তার মা ও তিথির বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলায় প্রধান আসামি করা হয়েছে অভিনেতা জাহের আলভীকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সব তথ্য এক ক্লিকে – আপনার জানার একমাত্র ঠিকানা!

দেশ-বিদেশের আপডেট, দরকারি তথ্য, সরকারি-বেসরকারি সেবা, প্রযুক্তির খবর কিংবা লাইফস্টাইল — এক জায়গায়, এক ক্লিকে!

এখনই ভিজিট করুন