বিনোদন খবর

বিশ্বমঞ্চে বাংলাদেশের রবিন রাফান: স্পেন ও জার্মানির বইমেলায় প্রদর্শিত হবে তাঁর বই

Advertisements

বাংলাদেশের কনটেন্ট ক্রিয়েটর রবিন রাফান তাঁর লেখা বই নিয়ে অংশ নিচ্ছেন বিশ্ববিখ্যাত দুটি আন্তর্জাতিক বইমেলায়— লিবার আন্তর্জাতিক বইমেলা ২০২৫ (মাদ্রিদ, স্পেন) এবং ফ্রাঙ্কফুর্ট আন্তর্জাতিক বইমেলা ২০২৫ (জার্মানি)।

লিবার আন্তর্জাতিক বইমেলা, যা আয়োজন করছে আইফেমা মাদ্রিদ (IFEMA MADRID) এবং স্প্যানিশ ফেডারেশন অব পাবলিশার্স’ গিল্ডস (FGEE), আগামী ৭ থেকে ৯ অক্টোবর অনুষ্ঠিত হবে আইফেমা মাদ্রিদ প্রদর্শনী কেন্দ্রে।

এই মেলায় রবিন রাফানের জনপ্রিয় দুটি বই—
📘 “AI Content: Prompt Thekei Income”
📗 “Creative Content O Safol Career”
বিশ্বব্যাপী পাঠকদের আগ্রহ কাড়ছে। বই দুটিতে এআই, ডিজিটাল মিডিয়া ও কনটেন্ট ক্রিয়েশনের বাস্তব দিক নিয়ে বিস্তারিত দিকনির্দেশনা দেওয়া হয়েছে, যা আন্তর্জাতিক পর্যায়ে আলোচনায় এসেছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

🔴 সাবস্ক্রাইব করুন

বর্তমান এআই-নির্ভর যুগে বিশ্বজুড়ে পাঠকরা এআই-চালিত সৃজনশীলতা ও কনটেন্ট মনিটাইজেশনের বিষয়ে জানতে আগ্রহী—যার ফলে রবিন রাফানের এই বইগুলো বাংলাদেশসহ বিদেশেও ব্যাপক চাহিদা পাচ্ছে।

Advertisements

এছাড়া, রবিন রাফানের তৃতীয় বইটি প্রদর্শিত হবে বিশ্বের সবচেয়ে বড় ও প্রভাবশালী বইমেলা ফ্রাঙ্কফুর্ট ইন্টারন্যাশনাল বুক ফেয়ার ২০২৫-এ, যা আগামী ১৫ থেকে ১৯ অক্টোবর জার্মানির ফ্রাঙ্কফুর্টে অনুষ্ঠিত হবে।

তাঁর তিনটি বই-ই প্রকাশ করেছে বর্শাদুপুর পাবলিকেশন

প্রকাশনা সংস্থাটির প্রতিষ্ঠাতা ও সিইও মাশফিক তন্ময় বলেন,

“বর্তমানে কনটেন্ট ক্রিয়েটরদের জন্য লেখা গাইডলাইন বইয়ের বৈশ্বিক চাহিদা অভূতপূর্বভাবে বেড়েছে। শুধু স্পেন ও জার্মানির এই দুটি মেলাতেই নয়—আমরা ফ্রান্স, অস্ট্রিয়া, ডেনমার্ক ও গ্রিসের বাংলা কমিউনিটি থেকেও বই প্রদর্শনের প্রস্তাব পাচ্ছি। ইউরোপজুড়ে বড় বই বিক্রয় প্ল্যাটফর্মগুলোর সঙ্গেও কথা চলছে। এটি নিঃসন্দেহে বাংলা প্রকাশনা জগতের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত।”

প্রকাশনার বাইরেও রবিন রাফান তাঁর AI Masterclass-এর মাধ্যমে ইতোমধ্যেই ৫,৫০০ জনেরও বেশি বৈশ্বিক ক্রিয়েটরকে প্রশিক্ষণ দিয়েছেন, যেখানে তিনি এআই ব্যবহার করে গল্প বলা, ব্র্যান্ডিং এবং আয়ের উপায় শেখাচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সব তথ্য এক ক্লিকে – আপনার জানার একমাত্র ঠিকানা!

দেশ-বিদেশের আপডেট, দরকারি তথ্য, সরকারি-বেসরকারি সেবা, প্রযুক্তির খবর কিংবা লাইফস্টাইল — এক জায়গায়, এক ক্লিকে!

এখনই ভিজিট করুন