বিনোদন খবর

আমার ছবিতে সবচেয়ে পচা জুতাটা নিক্ষেপ করো, ঢাবি শিক্ষার্থীদের অনুরোধ খাইরুল বাসারের

Advertisements

শেখ মুজিবুর রহমানের মৃত্যুতে শোক প্রকাশ করেছি তাই? ওকে, আমার ভাইয়েরা; আমার ক্যাম্পাসের প্রিয় অনুজ, আমার ছবিটা বড় করে প্রিন্ট করো এবং সবচেয়ে পচা জুতাটা নিক্ষেপ করো এমন মন্তব্য করেছেন অভিনেতা খায়রুল বাসার। আজ শনিবার (১৬ আগস্ট) সকালে ফেসবুকে একটি স্ট্যাটাসে এক পোস্টে তিনি এমন মন্তব্য করেন।  

পোস্টে তিনি লেখেন, আজ নাকি আমার ক্যাম্পাসে আমাদের ছবিতে জুতা নিক্ষেপ হবে? এই চোরের রাষ্ট্রে এই বাটপারের রাষ্ট্রে আমি কোন অপরাধে? আমি অন্যায়ের বিরুদ্ধে বলেছি যুগ ধরে তাই? শেখ মুজিবুর রহমানের মৃত্যুতে শোক প্রকাশ করেছি তাই?

খাইরুল বাসার লেখেন, আমি হাসি মুখে গ্রহণ করছি। কারণ আমি বুঝেছি তোমরা রাজনৈতিক হয়েছো, তোমরা তোমাদের ইগো এবং তোমাদের আলাদা লক্ষ্যে নেমেছো! সেখানে মানুষ, সেখানে সাধারণের আবেগ অভিভূতি তোমাদের বিবেচনার বিষয় না!

Advertisements
বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

🔴 সাবস্ক্রাইব করুন

তিনি আরও বলেন, তোমরা কেবল ক্ষমতার না এবং ক্ষমতার দাস না, তোমরা নিজের, দেশের এবং দায়িত্বের; এ বিশ্বাস আমার ভাঙতে যাচ্ছে, ভাঙুক! আমি এমন কী আর লোক? ভালোবাসা এবং শুভকামনা তোমাদের জন্য তোমরা এ দেশের প্রকৃতি, ঐতিহ্য এবং মানুষের হও এই কামনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সব তথ্য এক ক্লিকে – আপনার জানার একমাত্র ঠিকানা!

দেশ-বিদেশের আপডেট, দরকারি তথ্য, সরকারি-বেসরকারি সেবা, প্রযুক্তির খবর কিংবা লাইফস্টাইল — এক জায়গায়, এক ক্লিকে!

এখনই ভিজিট করুন