বিনোদন খবর

সকালে গ্রেপ্তার প্রিন্স মামুন দুপুরে পেলেন জামিন

Advertisements
মারধর ও হুমকির অভিযোগে সাবেক বান্ধবী লায়লা আক্তার ফারহাদের করা ক্যান্টনম্যান্ট থানার মামলায় (নন-এফআইআর) টিকটকার আব্দুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুন জামিন পেয়েছেন।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা তাকে জামিন দেন।

এর আগে জিডি মূলে দায়ের করা এ মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। সেই পরোয়ানা মূলে বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার করে ভাটারা থানা পুলিশ।

বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

🔴 সাবস্ক্রাইব করুন
এরপর মামুনকে দুপুরে আদালতে হাজির করা হয়। এ সময় মামুনের আইনজীবী মো. নজরুল ইসলাম মামুনের পক্ষে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক তাকে জামিন দেন।

Advertisements

জানা যায়, গত বছরের ৪ জুন ক্যান্টনম্যান্ট থানায় একটি সাধারণ ডায়েরি করেন লায়লা।

এরপর আদালতের অনুমতি নিয়ে তদন্ত করে পুলিশ। তদন্ত শেষে ঘটনার সত্যতা পাওয়া গেছে মর্মে গত ১৮ ফেব্রুয়ারি প্রতিবেদন দাখিল করেন ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) আতিকুর রহমান সৈকত। 

সেই প্রতিবেদন আমলে নিয়ে প্রথমে সমন ও পরে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সব তথ্য এক ক্লিকে – আপনার জানার একমাত্র ঠিকানা!

দেশ-বিদেশের আপডেট, দরকারি তথ্য, সরকারি-বেসরকারি সেবা, প্রযুক্তির খবর কিংবা লাইফস্টাইল — এক জায়গায়, এক ক্লিকে!

এখনই ভিজিট করুন