বিনোদন খবর

‘সত্যি ভেবে বিশ্বাস করবেন না, আল্লাহর দোহাই লাগে’, ভিডিও ভাইরাল নিয়ে সাদিয়া আয়মান

Advertisements

আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স (এআই) বা কৃত্তিম বুদ্ধিমত্তার বহুল সুবিধার মধ্যে আবার অসুবিধাও রয়েছে। এই প্রযুক্তির মাধ্যমে মুহূর্তেই যেকোনো ব্যক্তির ছবি ও ভিডিও তৈরি করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়া যায়। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, অশ্লীল কিছু তৈরি করে তা ছড়িয়ে দেয়া হলে বিড়ম্বনার শিকার হতে হয়। এবার সেই প্রযুক্তির মাধ্যমে ডিপফেক ভিডিওর বিড়ম্বনার শিকার হয়েছেন ছোটপর্দার আলোচিত অভিনেত্রী সাদিয়া আয়মান।

মঙ্গলবার (২৯ জুলাই) দুপুর ১টা ৪০ মিনিটে ফেসবুক ভেরিফায়েড পেজে এআই প্রযুক্তি সংক্রান্ত একটি পোস্ট দেন সাদিয়া আয়মান। এতে এইআই’র ছবি ও ভিডিও সম্পর্কে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান। একইসঙ্গে প্রযুক্তিটির অপব্যবহারের মাধ্যমে যারা ডিপফেক ছবি-ভিডিও ছড়িয়ে দিচ্ছে, তাদের সতর্ক করেছেন তিনি।

এ অভিনেত্রী লিখেছেন, ‘কিছু কিছু পেজ আছে যারা সেলিব্রিটিদের এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে এডিট করা ছবি বানায়। আমার মনে হয়, ওরা আমার ছবি বানিয়ে ছড়াতে আরও বেশি মজা পায়। হ্যাঁ, তারা সম্ভবত এটা থেকে আয় করে। এটাই তাদের রুটি-রুজি হতে পারে। কিন্তু এতে ওদের নিচু মানসিকতার আর সস্তা মনভাবটাই বেশি ফুটে ওঠে।’

Advertisements
বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

🔴 সাবস্ক্রাইব করুন

তিনি লিখেছেন, ‘যেটা সবচেয়ে আশ্চর্যের, ২০২৫ সালেও মানুষ কীভাবে এখনো “এআই” চিনতে পারে না বা বোঝে না! তারা ওই ভুয়া ছবি বা ভিডিওতে গিয়ে আসল ভেবে মন্তব্য করে। এখন তো সময় হয়েছে একটু সচেতন হওয়ার। এসব “এআই এডিটেড ছবি ও ভিডিও”-কে সত্যি ভেবে বিশ্বাস করবেন না, আল্লাহর দোহাই লাগে।’

সবশেষ সাদিয়া আয়মান লিখেছেন, ‘আমার দর্শক ও অনুসারীদের প্রতি ছোট্ট একটা অনুরোধ, “যদি কখনো এমন কোনো ছবি বা ভিডিও চোখে পড়ে, তাহলে পোস্ট এবং পেজটা রিপোর্ট করুন এবং সরাসরি ব্লক করে দিন”। আর আমি অবশ্যই এই বিষয় সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞদের হাতে তুলে দেব। এরপর ওনারাই বিষয়টা সামলাবেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সব তথ্য এক ক্লিকে – আপনার জানার একমাত্র ঠিকানা!

দেশ-বিদেশের আপডেট, দরকারি তথ্য, সরকারি-বেসরকারি সেবা, প্রযুক্তির খবর কিংবা লাইফস্টাইল — এক জায়গায়, এক ক্লিকে!

এখনই ভিজিট করুন