শিক্ষা

স্থগিত এইচএসসির দুই পরীক্ষা একদিনে হচ্ছে না

Advertisements

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় চলমান এইচএসসি ও সমমানের দুদিনের (২২ ও ২৪ জুলাই) পরীক্ষা স্থগিত করা হয়েছে। এদিকে, আজ বুধবার (২৩ জুলাই) দুপুরে দুদিনের পরীক্ষা একই দিনে নেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার।

তবে বিকেলে স্থগিত এইচএসসির রুটিন প্রকাশ হয়েছে। এতে এইচএসসির দুই পরীক্ষা একদিনে রাখা হয়নি। পরিবর্তিত সময়সূচি অনুযায়ী, স্থগিত ২২ জুলাইয়ের এইচএসসি ১৭ আগস্ট এবং ২৪ জুলাইয়ের পরীক্ষা ১৯ আগস্ট অনুষ্ঠিত হবে।

২২ ও ২৪ জুলাই কোন কোন বিষয়ের পরীক্ষা ছিল
আগের প্রকাশিত সময়সূচি অনুযায়ী, ২২ জুলাই সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত রসায়ন দ্বিতীয়পত্র (তত্ত্বীয়), ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয়পত্র (মানবিক শাখা), ইতিহাস দ্বিতীয়পত্র, গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন দ্বিতীয়পত্র এবং উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয়পত্র পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

Advertisements
🔴 সাবস্ক্রাইব করুন

আর সময়সূচিতে ২৪ জুলাইয়ে অর্থনীতি প্রথমপত্র ও প্রকৌশল অঙ্কন ও বিপণন দ্বিতীয়পত্র পরীক্ষা হওয়ার কথা। তবে এ দুদিনের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

১৭ ও ১৯ আগস্ট পরিবর্তিত কোন কোন বিষয়ের পরীক্ষা হবে
পরিবর্তিত সময়সূচি অনুযায়ী, আগামী ১৭ আগস্ট সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত রসায়ন দ্বিতীয়পত্র (তত্ত্বীয়), ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয়পত্র (মানবিক শাখা), ইতিহাস দ্বিতীয়পত্র, গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন দ্বিতীয়পত্র এবং উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয়পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আর ১৯ আগস্ট অর্থনীতি প্রথমপত্র ও প্রকৌশল অঙ্কন ও বিপণন দ্বিতীয়পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সব তথ্য এক ক্লিকে – আপনার জানার একমাত্র ঠিকানা!

দেশ-বিদেশের আপডেট, দরকারি তথ্য, সরকারি-বেসরকারি সেবা, প্রযুক্তির খবর কিংবা লাইফস্টাইল — এক জায়গায়, এক ক্লিকে!

এখনই ভিজিট করুন