শিক্ষা

প্রাথমিক বিদ্যালয় খোলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আজ

Advertisements

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট সহিংসতার কারণে গত ১৭ জুলাই দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। প্রাথমিক বিদ্যালয়গুলোও অনির্দিষ্টকালের জন্য বন্ধ। কবে নাগাদ শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে এ বিষয়ে এখনো সিদ্ধান্ত আসেনি। তবে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হওয়া প্রাথমিক বিদ্যালয় কবে খুলে দেয়া হবে সেই সিদ্ধান্ত হবে আজ রোববার (২৮ জুলাই)।

শনিবার (২৭ জুলাই) এ তথ্য জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ।

তিনি বলেন, তিনি জানান, চলতি সপ্তাহের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয় খুলে দেয়ার চেষ্টা চলছে। বিদ্যালয় কবে খুলে দেয়া হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে রোববার (২৮ জুলাই) বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠক থেকে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।

Advertisements
বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

🔴 সাবস্ক্রাইব করুন

এর আগে গত ১৬ জুলাই অনির্দিষ্টকালের জন্য সব ধরনের বিশ্ববিদ্যালয়-মেডিকেল কলেজ বন্ধ ঘোষণার পর আট বিভাগের সিটি করপোরেশনের আওতাধীন সব সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সব তথ্য এক ক্লিকে – আপনার জানার একমাত্র ঠিকানা!

দেশ-বিদেশের আপডেট, দরকারি তথ্য, সরকারি-বেসরকারি সেবা, প্রযুক্তির খবর কিংবা লাইফস্টাইল — এক জায়গায়, এক ক্লিকে!

এখনই ভিজিট করুন