শিক্ষা

এইচএসসির পঞ্চম দিনে বহিষ্কার ১৬, অনুপস্থিত ১৩৫৯০

Advertisements

এইচএসসি ও সমমানের পঞ্চম দিনের পরীক্ষায় সারা দেশে অনুপস্থিত ছিল ১৩ হাজার ৫৯০ জন পরীক্ষার্থী। আর অসদুপায় অবলম্বনের দায়ে ১৬ জনকে বহিষ্কার করা হয়েছে।  

রোববার (১৪ জুলাই) পরীক্ষা শেষে শিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষ এ তথ্য জানিয়েছে।

৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী ছিল ৬ লাখ ৬৬ হাজার ২৯ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছেন ৫ লাখ ৯৭ হাজার ৩১২ জন। অনুপস্থিত ছিল ৮ হাজার ৩১৭ জন। ৯ বোর্ডে অনুপস্থিত হার ছিল ১ দশমিক ৩৭ শতাংশ। পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ৮ জনকে বহিষ্কার করা হয়েছে।

Advertisements
বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

🔴 সাবস্ক্রাইব করুন

অন্যদিকে কারিগরি ও মাদ্রাসা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী ছিল এক লাখ ৯২ হাজার ৬৯৩ জন। এর মধ্যে পরীক্ষা দিয়েছে এক লাখ ৮৭ হাজার ৪২০ জন। অনুপস্থিত ছিল ৫ হাজার ২৭৩ জন। এই দুই বোর্ডে অনুপস্থিতির হার ছিল ২ দশমিক ৭৪ শতাংশ। এ ছাড়া, পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ৮ জনকে বহিষ্কার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সব তথ্য এক ক্লিকে – আপনার জানার একমাত্র ঠিকানা!

দেশ-বিদেশের আপডেট, দরকারি তথ্য, সরকারি-বেসরকারি সেবা, প্রযুক্তির খবর কিংবা লাইফস্টাইল — এক জায়গায়, এক ক্লিকে!

এখনই ভিজিট করুন